কেমন আছে ভূস্বর্গ? চাক্ষুষ করতে শনিবার কাশ্মীরে যাচ্ছেন রাহুল সহ ১০ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

৩৭০ ধারা তুলে নেওয়ার পর কেমন আছে কাশ্মীর? তা দেখতেই শনিবার ভূস্বর্গে যাচ্ছে ১০টি বিরোধী দলের রাজনৈতিক নেতারা। সেই দলের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও যাচ্ছেন ভূস্বর্গে।

৩৭০ ধারা তুলে নেওয়ার পর কেমন আছে কাশ্মীর? তা দেখতেই শনিবার ভূস্বর্গে যাচ্ছে ১০টি বিরোধী দলের রাজনৈতিক নেতারা। সেই দলের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও যাচ্ছেন ভূস্বর্গে।

শনিবার কাশ্মীরে যাচ্ছেন রাহুল সহ ১০ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের প্রশাসন কোনওভাবেই রাজনৈতিক নেতাদের রাজ্যে প্রবেশ করতে দিচ্ছে না। বিরোধী দলের নেতাদের মধ্যে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

কংগ্রেস নেতা তথা সাংসদ গুলাম নবি আজাদ দু'বার কাশ্মীর যাওয়ার চেষ্টা করেও শ্রীনগর বিমানবন্দর থেকে দিল্লি ফিরে এসেছেন। সিপিএমের সাধারণ সম্পাদক এবং সিপিআই সাংসদ ডি রাজাও কাশ্মীরে ঢুকতে চেয়ে ব্যর্থ হয়েছেন।

এই অবস্থায় কিছুদিন আগে কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানান। বলেন, তিনি এসে দেখে যান কাশ্মীরবাসী কেমন আছেন। কারণ রাহুলের অভিযোগ ছিল, সেরাজ্যে মানুষের গণতন্ত্র বিপন্ন। মানুষ নিপীড়িত এবং সরকার সেখবর সামনে আসতে দিচ্ছে না।

সেই শুনেই সত্যপাল মালিকের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন রাহুল। এবং সেই সূত্রে তাঁর কাশ্মীর যাওয়া। তিনি কাশ্মীরে গেলে কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকেই সকলের নজর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+