Lok Sabha Election 2024: বাংলায় ৫২৩ কিলোমিটার পথ হাঁটবেন রাহুল গান্ধী! যোগ দেবেন মমতা-অভিষেক?
Lok Sabha Election 2024: গত বছর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা' করেছিলেন রাহুল গান্ধী! যা দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রায় ১৫০ দিন ধরে চলা এই যাত্রায় রীতিমত চাঙ্গা হয়ে ওঠেন কংগ্রেসের নেতা-কর্মীরা। শুধু তাই নয়, রাহুল গান্ধীর এই যাত্রায় যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন ব্যক্তিত্বওরাও। সামনেই লোকসভা নির্বাচন।
আর সেই নির্বাচনকে (Lok Sabha Election 2024) মাথায় রেখে ফের একবার পথে নামছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তবে এবার অন্য পথে হাটা শুরু করবেন তিনি। বদল হচ্ছে নামেও।

Lok Sabha Election 2024: শুরু হবে ১৪ জানুয়ারি
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' (Bhatat Jodo Nyar Yatra)। যদিও প্রথমে ভারত ন্যায় যাত্রা (Bharat Nyay Yatra) নাম দেওয়া হয়। পরে এই নামে বদল আনা হয়।
যা লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আঘে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে ১৫ টি রাজ্য এবং ৮৫ টি জেলার উপর দিয়ে হবে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। আর সেই তালিকায় আছে বাংলাও।
Lok Sabha Election 2024: বাংলায় আসবেন রাহুল
জানা গিয়েছে, বাংলার সাতটি জেলায় 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' (Bhatat Jodo Nyar Yatra) নিয়ে পৌঁছবেন রাহুল গান্ধী। কংগ্রেস গড় মুর্শিদাবাদ থেকে এই যাত্রা শুরু হবে বলে জানা যাচ্ছে। সাতটি জেলায় পাঁচদিন ধরে এই যাত্রা হবে। হাঁটবেন মোট ৫২৩ কিলোমিটার পথ। আর এই দীর্ঘপথে রাহুল গান্ধী মানুষের সঙ্গে কথা বলবেন। শুনবেন অভাব অভিযোগের কথাও।
“भारत जोड़ो न्याय यात्रा” का रूट मैप 🛣️
— Congress (@INCIndia) January 4, 2024
📍मणिपुर से मुंबई (14 जनवरी-20 मार्च)
• मणिपुर | 107 किमी | 4 जिला
• नागालैंड | 257 किमी | 5 जिला
• असम | 833 किमी | 17 जिला
• अरुणाचल प्रदेश | 55 किमी | 1 जिला
• मेघालय | 5 किमी | 1 जिला
• पश्चिम बंगाल | 523 किमी | 7 जिला
• बिहार… pic.twitter.com/e36euo8qcM
আর এহেন পরিকল্পনার কথা সামনে আসতেই প্রদেশ কংগ্রেসের তরফে তোরজোড় শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে বাংলার রাজনীতিতে কংগ্রেস সাংসদের এই যাত্রা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।
Lok Sabha Election 2024: যোগ দেবে তৃণমূল?
বিশেষ করে জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে 'ইন্ডিয়া' জোট। যেখানে সমস্ত বিরোধী দল একজোট হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই প্রকাশ্যে আসছে ফাটল! সম্প্রতি আসন সমঝোতা নিয়ে তৃণমূল এবং প্রদেশ কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে এসেছে।
সূত্রে খবর, বাংলায় কংগ্রেসকে দুটি আসন ছাড়তে চায় তৃণমূল। আর তাতেই ক্ষুব্ধ অধীর চৌধুরি। স্পষ্ট বার্তা, লড়াইয়ে তৃণমূলের দাক্ষিণ্য লাগবে না। এই অবস্থায় বাংলায় যাত্রা করবেন রাহুল গান্ধী। আর তাতে তৃণমূলের তরফে কেউ সামিল হবেন কিনা সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।
Lok Sabha Election 2024: মুম্বইয়ে শেষ হবে যাত্রা
কংগ্রেস সূত্রে খবর, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে রাহুল গান্ধী যাত্রা শুরু করবেন। বাংলা ছাড়াও অরুণাচল প্রদেশ, অসম সহ তালিকায় একাধিক রাজ্য রয়েছে। কভার হবে দেশের প্রায় ১০০ টি লোকসভা। প্রায় ৬৭ দিন ধরে এই যাত্রা চলবে। আর তাতে মোট ৬ হাজার ৭০০ কিলোমিটার যাত্রা করবেন সোনিয়াপুত্র। মহারাষ্ট্রের মুম্বইয়ে এই যাত্রা শেষ হবে বলে খবর।
Here is the route map of the Bharat Jodo Nyay Yatra being launched by the Indian National Congress from Manipur to Mumbai on January 14, 2024. @RahulGandhi will cover over 6700 kms in 66 days going through 110 districts. It will prove as impactful and transformative as the… pic.twitter.com/ZPxA5daZEb
— Jairam Ramesh (@Jairam_Ramesh) January 4, 2024












Click it and Unblock the Notifications