কৃষি আইনের বিরোধিতায় কোমর কষছে কংগ্রেস, ২ কোটি স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির দরবারে যাবেন রাহুল
কৃষি আইনের বিরোধিতায় কোমর কষছে কংগ্রেস, ২ কোটি স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির দরবারে যাবেন রাহুল
কংগ্রেস শাসিত পাঞ্জাব থেকেই কৃষি আইনের প্রতিবাদে আন্দোলন জোরদার হয়েছে। এখনও সমান জোশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কংগ্রেস কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছে। মোদী সরকারের কৃষি আইনের প্রতিবাদে এবার রাষ্ট্রপতি কাছে যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি দল। ২ কোিট স্বাক্ষর নিয়ে তাঁরা রাষ্ট্রপতির কাছে যাবেন। নেতৃত্বে থাকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

গত সেপ্টেম্বর মাস থেকেই নাকি গণস্বাক্ষর অভিযান শুরু করেছিল কংগ্রেস। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে স্বাক্ষর করেছেন প্রায় ২ কোটি মানুষ। সেই স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করতে যাবেন কংগ্রেস নেতারা। কারণ ২ কোটি স্বাক্ষর না থাকলে কোনও আইন নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করা যায় না। সেকারণেই কংগ্রেস এই স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করে। কংগ্রেসের এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন রাহুল গান্ধী। প্রসঙ্গত উল্লেখ্য বিহার নির্বাচনের পর আর রাহুল গান্ধীকে কোনও কর্মসূচিতে দেখা যায়নি।
কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল জানিয়েছেন মোদী সরকার কৃষকদের স্বার্থ রক্ষার নামে েয আইন তৈরি করেছেন তা একেবারেই কৃষক স্বার্থ বিরোধী। কৃষকরা দীর্ঘদিন ধরে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে গেলেও তা প্রত্যাহার করতে চাইছে না মোদী সরকার। উল্টে কৃষকদের অপমান করে চলেছেন তাঁরা। এই ঔদ্ধত্যের জবাব দিতে হবে। একই সঙ্গে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে কয়েকদিন আগেই পাঞ্জাব হরিয়ানায় ট্রাক্টার যাত্রা করেছিলেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications