Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেতেই ফের ভারত জোড়োর ডাক, রাহুলের টার্গেটে এবার মোদীর রাজ্য
ফিরে পেয়েছেন সাংসদ পদ। তারপরেই নতুন উদ্যোমে মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে সামিল INDIA শিবির। এরই মধ্যে আবারও ভারত জোড়ো যাত্রার ডাক দিলেন রাহুল গান্ধী। এবার পশ্চিমের গুজরাত থেকে উত্তর পূর্বের মেঘালয় পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করবেন তিনি।
দুটিই বিজেপি শাসিত রাজ্য। প্রথম ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত। দক্ষিণ থেকে সোজা উত্তরে হেঁটেছিেলন তিনি। তারপরেই কর্নাটকে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। কাজেই রাহুলের ভারত জোড়ো যাত্রা যে বিফলে যায়নি তাতে কোনও দ্বিমত নেই। এবার টার্গেট রাজস্থানের বিধানসভা ভোট আর লোকসভা নির্বাচন।

গুজরাতেই সুরাত আদালতে মোদী সারনেমের মানহানির মামলায় লোকসভার সাংসদ পদ ক্ষুইয়েছিলেন রাহুল গান্ধী। আবার সাংসদ পদ ফিরে পেতেই সেই গুজরাত থেকেই দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা শুরু করার কথা ঘোষণা করেছেন। গুজরাত থেকে শুরু হয়ে মেঘালয়ে গিয়ে শেষ হবে। দুটিই বিজেপি শাসিত রাজ্য। তবে গুজরাত থেকে শুরু করার নেপথ্যে যে রাহুলের সুগঠিত পরিকল্পনা রয়েছে তাতে কোনো সন্দেহ নেই।
মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পটোলে জানিয়েছেন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সঙ্গে তারাও রাজ্যে পদযাত্রা করবেন। পাটোলে জানিয়েছেন, গুজরাত থেকে রাহুল গান্ধী দ্বিতীয় পদযাত্রা শুরু করবেন তাঁর সঙ্গে সংশ্লীষ্ট রাজ্যের কংগ্রেস নেতা কর্মীরা হাঁটবেন। গত বছর কন্যাকুমারিকা থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করে ৪০০০ কিলোমিটার পথ অতিক্রম করে কাশ্মীরে গিয়ে শেষ হয়েছিল রাহুলের যাত্রা।
১২টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে ১৩০ দিনে সেই সফর শেষ করেছিলেন রাহুল গান্ধী। তবে দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা কবে শুরু হবে তার দিনক্ষণ এখনও ঘোষণা করেনি কংগ্রেস। সূত্রের খবর আজ অর্থাৎ বুধবার প্রথম সাংসদ পদ ফিরে পাওয়ার পর সংসদে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। তারপরে ১২ অগাস্ট তিনি উড়ে যাবেন ওয়েনাড়ে। রাহুেলর ভারত জোড়ো যাত্রাকে বিজেপি যে সুবিধের চোখে দেখছে না তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications