আমেথি ছাড়াও কেরল থেকেও প্রতিদ্বন্দ্বিতা রাহুলের! কংগ্রেস সভাপতির লড়াই বাম প্রার্থীর বিরুদ্ধে
উত্তরপ্রদেশের আমেথি ছাড়াও কেরলের ওয়াইনাদ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
উত্তরপ্রদেশের আমেথি ছাড়াও কেরলের ওয়াইনাদ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন ঘোষণা করেছেন প্রবীণ
কংগ্রেস নেতা একে অ্যান্টনি। ওয়াইনাদে রাহুল গান্ধীকে লড়াই করতে হবে সিপিআই প্রার্থীর বিরুদ্ধে।

স্মৃতি ইরানি ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন রাহুল গান্ধী বুঝে গিয়েছেন তিনি আমেথি থেকে হেরে যাবেন। যদিও বিজেপির এই দাবি মানতে রাজি নয় কংগ্রেস। রাহুল গান্ধী নিজে বলেছেন, আমেথি তার পরিবারের অংশ।
এর আগে রাহুল গান্ধীকে কর্নাটক, কেরল, তামিলনাড়ু থেকে লড়াই করতে সে রাজ্যের কংগ্রেস নেতৃত্বের তরফে অনুরোধ করা হয়েছিল।
রাহুল যে ওয়াইনাদ কেন্দ্র থেকে লড়াই করতে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শনিবারই কেরলে কংগ্রেসের জোট সঙ্গী আইইউএমএল-এর শীর্ষ নেতা সৈয়দ হায়দের আলি শিয়াব থাঙ্কাল কংগ্রেস হাইকমান্ডের কাছে বিষয়টি নিয়ে জল্পনা অবসানের আবেদন জানান। কোনও দেরি না করেই সিদ্ধান্ত ঘোষণার আবেদন করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications