২০১৯ লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক করে ফেলল কংগ্রেস

কংগ্রেস দল সম্ভবত আরও একটি সিদ্ধান্ত এখন থেকেই নিয়ে ফেলেছে। আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে লড়বে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটি।

আর কয়েকদিনের মধ্যেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদে বসতে চলেছেন রাহুল গান্ধী। মা সনিয়া সরে গিয়ে ছেলের হাতেই দলের ভার তুলে দিচ্ছেন। আপাতত যা অবস্থা তাতে রাহুল গান্ধীর বিরুদ্ধে কেউ নির্বাচনী প্রতিযোগিতায় যাচ্ছেন না বলেই খবর। ফলে সামনের মাসের শুরু দিকেই রাহুলকে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে।

২০১৯ লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক কংগ্রেসের

এর পাশাপাশি কংগ্রেস দল সম্ভবত আরও একটি সিদ্ধান্ত এখন থেকেই নিয়ে ফেলেছে। আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে লড়বে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলটি।

লখনউয়ে কংগ্রেস নেতা জীতিন প্রসাদ তেমনই জানিয়েছেন সাংবাদিকদের। বলেছেন, দলের প্রধান হিসাবে সভাপতি হিসাবে রাহুলই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন। তবে এখনও সেই ঘোষণা হতে সময় রয়েছে।

কংগ্রেস শিবিরের বক্তব্য, একমাত্র রাহুল গান্ধীই রয়েছেন যিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সরাসরি আক্রমণ করার ক্ষমতা রাখেন। গত কয়েকবছরে কংগ্রেসের হয়ে মোদী সরকারের সমালোচনায় সংসদের বাইরে ও ভিতরে তিনিই সবচেয়ে সরব হয়েছেন। বিজেপির বিরুদ্ধে লড়াইকে সকলের সামনে তুলে এনেছেন রাহুল। সঙ্গে দেশের দরিদ্র শ্রেণির পাশে থেকে ভরসাও দেখিয়েছেন।

কেন রাহুলে এত ভরসা কংগ্রেসের? জীতিন প্রসাদ বলছেন, রাহুলজী অত্যন্ত বিনম্র, বড়দের অভিজ্ঞতাকে মর্যাদা দেন। সঙ্গে যুব নেতাদের উপরেও ভরসা রাখেন। তাই আগামী লোকসভা ভোটে রাহুলের উপরেই যে ভরসা করছেন কংগ্রেস নেতৃত্ব তা ধীরে ধীরে স্পষ্ট হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+