কংগ্রেসের সভাপতি পদে ইস্তফার পর সিনেমা হল-এ কোন ফিল্ম দেখলেন রাহুল! দেখুন ভিডিও
কংগ্রেসের সভাপতি পদ ছেড়ে দেওয়ার পর আরও ১০ গুণ বেশি লড়ার অঙ্গীকার ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন রাহুল গান্ধী।
কংগ্রেসের সভাপতি পদ ছেড়ে দেওয়ার পর আরও ১০ গুণ বেশি লড়ার অঙ্গীকার ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন রাহুল গান্ধী। তবে আপাতত দায়িত্ব থেকে সরে এসে খানিকটা ফুরফুরে মেজাজে রাহুল । আর এমন হলকা মেজাজেই প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দেখা গেল দেশের এক মাল্টিপ্লেক্সে।

নয়া দিল্লির এক নামী মাল্টিপ্লেক্সে রাহুল গান্ধীকে দেখতে পৌঁছন 'আর্টিক্যাল ১৫'। অনুভব সিনহা পরিচালিত ও আয়ুষ্মান খুরানা অভিনীত এই ফিল্ম বলিউডের বক্স অফিস এই মুহূর্তে মাত করে চলেছে। মবলত উত্তরপ্রদেশের বাদাউনে দুই দলিত নাবালিকা কিশোরীর মৃত্যু ঘিরে জাতপাতের রাজনীতি নিয়েই এই ছবি তুলে ধরেছে একট বাস্তব ছবি। ছবির মুক্তি ঘিরে ব্রাহ্মণ মহাসভা বিরোধিতা করলেও পরে ছবিটি মুক্তি পায়। আর এই ছবিই হল-এ বসে উপভোগ করলেন রাহুল।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, খোশ মেজাজে রাহুল পপকর্ন খেতে খেতে উপভোগ করছেন ফিল্মটি। আর রাহুলের ফিল্ম দেখবার এই দৃশ্য ভিডিওবন্দি হতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।












Click it and Unblock the Notifications