Rahul Gandhi-Narendra Modi: এটা কী হচ্ছে...? সাবধান হোন! মোদীকে চিঠি রাহুল গান্ধীর

Rahul Gandhi-Narendra Modi: প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন রাহুল গান্ধী (Rahul Gandhi, leader of the opposition in Lok Sabha)। গুজরাত, আন্দামান সমুদ্র উপকূল এলাকায় খনিজ সম্পদ (Offshore mining) তোলার ক্ষেত্রে টেন্ডার ডাকা হয়েছে। আর তা বাতিলের আবেদন জানিয়েই ওই চিঠি প্রধানমন্ত্রীকে লোকসভার বিরোধী দলনেতা লিখেছেন বলে জানা যাচ্ছে। তাঁর কথায়। এই সিদ্ধান্ত আগামিদিনে বিপদ ডেকে আনতে পারেয।

এমনকী মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে বলেও দাবি। যদিও এই বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি। যদিও ইতিমধ্যে রাহুল গান্ধী সেই চিঠি (Rahul Gandhi-Narendra Modi) প্রকাশ্যে এনেছেন। দেখা গিয়েছে গত ২৫ মার্চ এই সংক্রান্ত চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছেন। যেখানে কংগ্রেস সাংসদ এহেন পদক্ষেপ নেওয়ার জন্য নিন্দা জানিয়েছেন। তাঁর কথায়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

Rahul Gandhi-Narendra Modi

উপকুলের বাসিন্দারা এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। পরিবেশের উপর কি প্রভাব পড়তে পারে তা মূল্যায়ন না করেই অফশোর মাইনিংয়ের ক্ষেত্রে টেন্ডার জারি জরা হল। এতে সমুদ্র উপকূলে বসবাসকারী লক্ষাধিক জেলের জীবনযাত্রার উপর এর প্রভাব নিয়েও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন

Take a Poll

পাশাপাশি বহু মানুষ জীবিকা হারাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ রাহুল গান্ধীর। এই প্রসঙ্গে তাঁর আরও দাবি, স্থানীয় বিধায়কদের সঙ্গেও এই বিষয়ে কোনও পরামর্শ নেওয়া হয়নি। সাংসদর কথায়, কেরলের কোল্লামকেও টেন্ডারের অন্তর্ভুক্ত করা হয়েছে। যা আরও ভয়ঙ্কর বলে উল্লেখ। কারণ এই এলাকা মাছের প্রজনন ক্ষেত্রে হিসাবে পরিচিত। এমনকী সেখানে স্থানীয় বিশ্ববিদ্যালয় মাছ নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা চালাচ্ছে। কিন্তু সেখানে যদি বড় ধরনের খনন প্রকল্পের কাজ হয় ব্যাপক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে। ফলে লেখা চিঠিতে প্রধানমবন্ত্রী নরেন্দ্র মোদীকে পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে।

Rahul Gandhi-Narendra Modi: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রকের

খনিজ প্রদার্থ উত্তলনের জন্য গুজরাত, আন্দামান সহ ১৩ টি জায়গাকে বেছে নিয়েছে সমুদ্র বিষয়ক মন্ত্রক। তা নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি রাহুল গান্ধীর। যা খূবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+