পদবী বদল করতে চান রাহুল গান্ধী!
আর গান্ধী পদবীর ভার বইতে পারছেন না রাহুল। যেভাবেই হোক এই পদবী থেকে মুক্তি চাইছেন তিনি। খবরটা মিথ্যে নয়।
আর গান্ধী পদবীর ভার বইতে পারছেন না রাহুল। যেভাবেই হোক এই পদবী থেকে মুক্তি চাইছেন তিনি। খবরটা মিথ্যে নয়। একেবারেই সত্যি। অনেকেই হয়তো মনে করবেন সভাপতি পদ ছাড়ার পর কী এবার একেবারে সন্ন্যাস নিতে চলেছেন রাহুল গান্ধী। যে পদবী পর্যন্ত ঝেড়ে ফেলে দিতে চাইছেন তিনি। এমনটা ভাবাই স্বাভাবিক।

তবে জানিয়ে রাখি এ রাহুল গান্ধী সে রাহুল গান্ধী নন। ইনি মধ্য প্রদেশের ইন্দোরের পোশাক ব্যবসায়ী ২২ বছরের এক তরতাজা যুবক। আশ্চর্যজনক ভাবে কংগ্রেস নেতার নাম এবং পদবীর সঙ্গে মিলে গিয়েছে তাঁর নাম এবং পদবী। দুই রাহুলেরই পদবী গান্ধী। কিন্তু পদবীটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর কাছে। যেখানেই যাচ্ছেন হয়রানির স্বীকার হতে হচ্ছে তাঁকে।
Indore-based Rahul Gandhi says he want to remove the surname 'Gandhi' from his name as he faces issues in paper-work for having same name as the Congress leader;says,"My father was in BSF&got nickname Gandhi from officers for his good conduct.He adopted it for everyone in family" pic.twitter.com/KAFP7lwjMD
— ANI (@ANI) July 30, 2019
সকলেই তাঁর নাম পরিচয় নিয়ে ঠাট্টা তামাশা করেন। এমনকী অনেক জায়গাতে তো প্রতারক বলে হেনস্থার স্বীকারও হতে হয় তাঁকে। ইন্দোরের রাহুল জানিয়েছেন তাঁর একমাত্র পরিচয় পত্র আধার কার্ড। সেই আধার কার্ড দেখিয়ে যখন তিনি মোবাইল ফোনের সিম নিতে গিয়েছিলেন তখন তাঁকে বলা হয়েছিল ভুয়ো কার্ড নিয়ে এসেছেন তিনি। এসে নাকি সমস্যা হচ্ছে ব্যবসার কাজেও। অপরিচিত কোনও ব্যক্তির সঙ্গে আলাপ করতে গেলেই সকলে তাঁর নাম নিয়ে হয় হাসাহাসি করেন না হলে মনে করেন মিথ্যে কথা বলছি।
রাহুল জানিয়েছেন এই গান্ধী পদবীটা তাই বদলে ফেলতে চান তিনি। তিনি জানিয়েছেন পরিবারে এই পদবীটা এসেছে তাঁর বাবার কাছ থেকে। বংশপরম্পরায় এই পদবীর অধিকারী তিনি নন। তাঁদের বংশের পদবী মালব্য। তাঁর বাবা রাজীব বিএসএফের ওয়াশম্যানের কাজ করতেন।
বড় অফিসাররা তখন রাহুলের বাবাকে গান্ধী নামে ডাকতে শুরু করেন। সেই গান্ধী পদবীটার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন রাহুলের বাবা। তার পরেই সরকারি ভাবে পদবীটি গ্রহণ করেন তিনি। ছোটবেলায় স্কুলে নাম লেখানোর সময় রাহুল মালব্যর জায়গায় রাহুল গান্ধী হিসেবে নাম লেখানো হয়। তারপর থেকে এই পদবীর বোঝা বয়ে বেরাচ্ছেন রাহুল।












Click it and Unblock the Notifications