প্রতিরক্ষা প্যানেলের বৈঠকের মাঝখান থেকে বেরিয়ে গেলেন ক্ষুব্ধ রাহুল গান্ধী, রুদ্ধদ্বারের অন্দরে কী ঘটে যায়
দিল্লির বুকে চলছিল উচ্চপর্যায়ের প্রতিরক্ষা বিষয়ক প্যানেলের বৈঠক। বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে শোনা গিয়েছে, আচমকাই তিনি বৈঠক থেকে বেরিয়ে যান ক্ষুব্ধ হয়ে। রুদ্ধদ্বার এই বৈঠকের অন্দরে এক বিষয় নিয়ে মত বিরোধ হয়েছে বলে সূত্রের দাবি।

কেন ক্ষুব্ধ রাহুল?
জানা গিয়েছে, লাদাখে নিরাপত্তার পরিস্থিতি কেমন? সেই প্রশ্ন তুলে ধরেন প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে সরব হন রাহুল। লাদাখের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তাব তিনি প্রতিরক্ষা প্যানেলের বৈঠকে তিনি দেন। তবে প্যানেল সেই বার্তা শোনেনি বলে খবর। তারপরই ক্ষুব্ধ রাহুল বেরিয়ে যান বৈঠক ছেড়ে।

কোন কোন বিষয় উত্থাপন করেন রাহুল?
জানা গিয়েছে, রাহুল এদিন এক গুচ্ছ প্রসঙ্গ তুলে ধরেন বৈঠকে। তিনি পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিষয়ের প্রসঙ্গে জানতে চান। প্রশ্ন তোলেন আফগানিস্তানে তালিবানদের দখল নিয়ে। এছাড়াও লাদাখের বুকে চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতের পরিস্থিতি সম্পর্কেও তিনি একাধিক প্রশ্ন তোলেন।

রুদ্ধদ্বারের অন্দরে কী ঘটে যায়?
শোনা গিয়েছে, রুদ্ধদ্বার আলোচনার মাঝে, রাহুল গান্ধী একের পর এক দাবি তুলতেই তা নস্যাৎ করেন প্যানেলের চেয়ারম্যান তথা বিজেপি নেতা জুয়াল ওরাম। তিনি রাহুলের তোলা বিষয়গুলিতে একেবারেই আলোচনা করতে চাননি।

আজকের বৈঠকের অ্যাজেন্ডা কী ছিল?
জানা গিয়েছে, জুয়াল ওরমের নেতৃত্বাধীন এই প্যানেলের বৈঠকে আজকের অ্যাজেন্টডা ছিল প্রতিরক্ষার বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড কীভবে কাজ করছে তা নিয়ে। সেই বৈঠকে রাহুলের দাবি বারবার নাকচ হয়। ওরাম জানান, নিয়ম অনুসারে একজন প্যানেল সদস্য কোনও প্যানেলের বৈঠকে যদি কোনও বিষয়ে আলোচনা চান , তাহলে তাঁকে ১৪ দিন আগে তার জন্য আবেদন করতে হবে।












Click it and Unblock the Notifications