ঘৃণা ছড়াচ্ছে মোদী–শাহ, পড়ুয়াদের রাজঘাটে প্রতিবাদে সামিল হতে আহ্বান রাহুল গান্ধীর
ঘৃণা ছড়াচ্ছে মোদী–শাহ, পড়ুয়াদের রাজঘাটে প্রতিবাদে সামিল হতে আহ্বান রাহুল গান্ধীর
কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজঘাটে হওয়া প্রতিবাদে সামিল হতে বলল পড়ুয়া ও যুব সমাজকে। সোমবার তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে জানান যে 'মোদী–শাহের মধ্য দিয়ে ঘৃণা ও হিংসা’র প্রতিবাদে বিক্ষোভে সামিল হোক তারা। কংগ্রেস আরও জানায়, তারা দেশকে কোনওভাবেই ঘৃণার মধ্য দিয়ে ধ্বংস হতে দেবে না।

রাহুল গান্ধী টুইট করে বলেন, 'সোমবার তিনটের সময় রাজঘাটে আমার সঙ্গে যোগ দিন, ভারতে মোদী–শাহ যে হিংসা ও ঘৃণা ছড়াচ্ছে তার বিরুদ্ধে।’ রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রও সাধারণ মানুষকে রাজঘাটে 'সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে’র প্রতিবাদে সামিল হতে আবেদন করেন। প্রিয়াঙ্কা হিন্দিতে টুইট করে বলেন, 'এই দেশটি একটি সম্মিলিত বন্ধন, সম্মিলিত স্বপ্ন। আমরা শ্রম দিয়ে দেশের জমিকে লালিত–পালিত করেছি। দেশকে বিভক্ত করে শাসন করার রাজনীতি থেকে বাঁচাতে হবে। রাজঘাটে বাপুর স্মৃতিশৌধে ৩টের সময় প্রতিবাদে যোগ দিন সকলে এবং সংবিধানকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন।’ প্রসঙ্গত রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে কটাক্ষ করে জানিয়েছেন যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দলটি মানুষদের বিপথে চালিত করছে এবং উস্কানি দিচ্ছে।
রাহুল গান্ধী তাঁর টুইটারে বলেন, 'ভারতের প্রিয় শিক্ষার্থীরা, কোনও ভারতীয় শিক্ষার্থী মোদী–শাহ তারা যেভাবে ভারতকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে, তা মেনে নেবে না। ভারতের শিক্ষার্থীরা, আপনারা ভারতের ভবিষ্যত এবং ভারত আপনার ভবিষ্যত। আসুন একত্র হয়ে তাদের ঘৃণার বিরুদ্ধে লড়াই করি।’ রাহুল জানান যে প্রত্যেক ভারতীয় যদি ভালোবাসায় সাড়া দেয় তবেই একমাত্র মোদী–শাহ পরাজিত হবেন।












Click it and Unblock the Notifications