করোনা নিয়ে এবার মোদী সরকারের কাছে নয়া দাবি রাহুলের
করোনা নিয়ে এবার মোদী সরকারের কাছে নয়া দাবি রাহুলের!
করোনার আবহে রীতিমতো তোলপাড় গোটা দেশ। এমন পরিস্থিতিতে রাজনৈতিক পারদও কিছু কম চড়ছে না। রাজ্যে যেমন করোনার আবহেও মোদী-মমতা সংঘাত অব্যাহত, তেমনই কেন্দ্রে মোদীকে তোপ দাগতে ছাড়ছেন না বিরোধী শিবিরের নেতারা। এদিন রাহুল গান্ধী ফের একবার করোনার আবহে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন।

রাহুলের বার্তা
এক টুইট পোস্টে রাহুল গান্ধী দাবি করেন যে, মোদী সরকার এবার কোভিড ১৯ এর সঙ্গে জড়িত সমস্ত অত্যাবশ্যকীয় পণ্যকে জিএসটি মুক্ত করুক। বিশ্বজুড়ে মহামারীর হাত থেকে রক্ষা পেতে এই পদক্ষেপ ভারতের কাম্য বলে দাবি রাহুলের।

রাহুলের টুইট তোপ
রাহুল গান্ধী বলেন, ' স্যানিটাজার, গ্লাভস, মাস্ক, সাবানের দামের থেকে জিএসটি নেওয়াটা অন্যায় তাঁদের কাছ থেকে যাঁরা দারিদ্রতার সঙ্গে লড়ছেন। আমরা জিএসটি মুক্ত করোনার দাবিতে সরব হব।'

করোনার সামগ্রীতে কত শতাংশ জিএসটি?
উল্লেখ্য, স্যানিটাইজার, লিকুইড হ্যান্ড ওয়াশ, হাসপাতালের বেড ও পরীক্ষার টেবিলের ওপর ১৮ শতাংশ জিএসটি বর্তমানে রয়েছে ভারতে। ব্লাড টেস্টের স্ট্রিপে রেয়েছে ১২ শতাংশ জিএসটি। মাস্ক ও ডায়গনেস্টিক কিটসএ রয়েছে ৫ শতাংশ জিএসটি লাগু।












Click it and Unblock the Notifications