করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন কার্যকরী নয়, কোন উপায় বাতলে দিলেন রাহুল গান্ধী?
ভারতে একের পর এক মানুষের প্রাণ নিচ্ছে করোনা ভাইরাস। এদেশে করোনার শিকার মোট ৪১৪, গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২,৩৮০। ইতিমধ্যেই করোনা সংক্রমণের ক্ষেত্রে দেশের ৬৪০টি জেলার মধ্যে ১৭০টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ৩ মে পর্যন্ত
দেশে গত তিন সপ্তাহ ধরে চলছে লকডাউন। তবে সেই সময়কালে ক্রমেই দেশে আরও বিস্তার ঘটেছে করোনা সংক্রমণের। এরই মাঝে মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন যে দেশে করোনা সংক্রমণ রুখতে এই লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে আগামী ৩ মে পর্যন্ত। এই পরিস্থিতিতে সম্পূর্ণ ভাবে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে বাড়িতেই থাতে বলেন।

সংক্রমণ রুখতে লকডাউন কোনও সমাধান নয়
তবে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন কোনও সমাধান নয়। সরকারের উচিত আক্রমণাত্মক এবং কৌশলগতভাবে করোনার পরীক্ষা করা। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কী বললেন রাহুল গান্ধী?
এদিন এক ভিডিও বৈঠকে এই বিষয়ে তিনি বলেন, 'লকডাউন কোনও ভাবেই করোনা ভাইরাসকে হারাতে পারে না। এটা কেবল ভাইরাসটাকে সামান্য সময়ের জন্য আটকে রাখতে পারে। একমাত্র যেভাবে এটা করা সম্ভব সেটা হল পরীক্ষার পরিমাণ বাড়ানো। এটাই সরকারের কাছে আমার পরামর্শ হবে যে পরীক্ষা করুন।'

টেস্টিংয়ের পক্ষে সওয়াল রাহুলের
এক সমালোচনা হিসাবে না গণ্য কারার অনুৎোধ করে রাহুল আরও বলেন, 'এই মুহূর্তে টেস্টিংয়ের পরিমাণ খুবই কম। আমি প্রস্তাব করছি টেস্টিং আরও বাড়ানোর জন্য। একটাই পরামর্শ সরকারকে, টেস্টিং করুন আক্রমমাত্মক ভাবে। টেস্টিংয়ের পরিমাণ বাড়ান এবং কৌশলগত ভাবে টেস্টিং করুন রাজ্যগুলিকে লড়াইয়ে সাহায্য করতে।'












Click it and Unblock the Notifications