সংসদের হট্টগোলকে ‘‌সাজানো’‌ আখ্যা দিয়ে টুইট রাহুল গান্ধীর

সংসদের হট্টগোলকে ‘‌অর্কেস্ট্র’‌ অ্যাখা দিয়ে টুইট করলেন রাহুল গান্ধী

সংসদে হওয়া হট্টগোলকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী 'অর্কেস্ট্রা’‌ বলে অ্যাখা দিলেন। তিনি জানালেন যে সরকারকে যাতে কেউ প্রশ্ন করতে না পারে তার জন্যই এই শোরগোল শুরু করা হয়েছিল। বিজেপি সংসদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রক্ষা করতে বিতর্ক প্রতিরোধ করছে। ‌

সংসদের কাজ স্থগিত করা হয়

সংসদের কাজ স্থগিত করা হয়

রাহুল গান্ধী তাঁর টুইটারে বলেন, ‘‌সংসদে আজ অর্কেস্ট্রার মতো হই-হট্টগোল হল। এটা যদিও সাজানো যাতে আমি সরকারকে কোনও প্রশ্ন করতে না পারি। দেশের যুব সমাজ স্পষ্ট দেখতে পাচ্ছে যে কর্মসংস্থানের সংকট নিয়ে কিভাবে পরিচালনা করবে তা ভেবে পাচ্ছেন না প্রধানমন্ত্রী। মোদীকে রক্ষা করতে গিয়ে বিজেপি সংসদের কাজে বাধা দিয়েছে ও বিতর্ক রোধ করেছে।'‌ প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা হর্ষ বর্ধন সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে রাহুল গান্ধী আপত্তিজনক মন্তব্য করায় কংগ্রেস দলকে ক্ষমা চাইতে বলা হয়, যা নিয়ে লোকসভায় কোলাহলপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং প্রায় একঘণ্টার মতো লোকসভার অধিবেশন স্থগিত রাখা হয়।

রাহুল–হর্ষ বর্ধন সংঘাত

রাহুল–হর্ষ বর্ধন সংঘাত

সংসদে প্রশ্নোত্তর পর্বের সময় রাহুল গান্ধী যখন প্রশ্ন করতে যান সেই সময় বর্ধন জানান যে কংগ্রেস নেতা নির্বাচনী জনসভায় মোদীর বিরুদ্ধে যে আপত্তিজনক মন্তব্য করেছেন তার জন্য আগে ক্ষমা চান। এরপরই বিরোধি শিবির থেকে এ নিয়ে হইচই বেধে যায় এবং সংসদের কাজ দুপুর ১টা পর্যন্ত স্থগিত রাখা হয়। কংগ্রেস নেতা দিল্লির হাউজ কাজি এলাকায় বক্তব্য করতে গিয়ে বলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদী এখন থেকে ছয় মাসের মধ্যে নিজের বাড়ি থেকে বেরোতে পারবেন না। চাকরি ব্যতিরেক দেশ কখনই অগ্রগতি করতে পারে না তা বোঝানোর জন্য ভারতের যুবকরা তাকে লাঠিপেটা করবে।

রাহুল গান্ধীকে বহিষ্কারের দাবি বিজেপির

রাহুল গান্ধীকে বহিষ্কারের দাবি বিজেপির

তবে রাহুলের এই মন্তব্যের পাল্টা দেন মোদী। বৃহস্পতিবারই সংসদে রাষ্ট্রপতির জবাবি ভাষণে মোদী বলেন, ‘‌আমি শুনলাম একজন কংগ্রেস সাংসদ বলেছেন যে দেশের যুবকেরা মোদীকে লাঠিপেটা করে ৬ মাস বাড়িতে বসিয়ে রাখবে। তবে আমি ঘন ঘন সূর্য নমস্কার করব যাতে আমার পিঠ এত শক্ত হয়ে যায় যে লাঠির আঘাতও আমার না লাগে।'‌ এদিন সংসদে বিজেপি সাংসদরা অবিলম্বে রাহুল গান্ধীকে বহিষ্কার করার আর্জি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+