চ্যালেঞ্জের পরোয়া না করে ফের সরব রাহুল! কৃষকদের বৈঠকের আগে তাৎপর্যপূর্ণ বার্তা

কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের হয়ে ফের সরব হলেন রাহুল গান্ধী। শনিবার সকালে তিনি এই বিষয়ে একটি টুইট করেন। টুইটে তিনি জুড়ে দেন একটি ভিডিওতে। যা তৈরি করা হয়েছে কৃষকদের প্রতিবাদ আন্দোলনের প্রেক্ষাপটে। ওই টুইটের সঙ্গে রাহুল দু'টি লাইনও লিখে দিয়েছেন। কংগ্রেসের প্রাক্তন সভাপতি লিখেছেন, মাটির প্রতিটি কণা আওয়াজ তুলছে। সরকারকে শুনতেই হবে।

কৃষকদের পাশে দাঁড়িয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি

কৃষকদের পাশে দাঁড়িয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি

সম্প্রতি সারা দেশে নতুন কৃষি আইন বলবৎ করেছে কেন্দ্রীয় সরকার। মাস খানেক আগে এই বিষয়ে আন্দোলন শুরু হয়েছে। দিল্লির সিঙ্ঘু সীমানায় প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বহু কৃষক। কৃষকদের এই আন্দোলনে তাঁদের পাশে দাঁড়িয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিকে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসা যায় কি না, তা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসতে চলেছে কৃষকরা। তার আগে রাহুলের এই টুইট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী

রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী

ইতিমধ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের রাহুল গান্ধী ও গুলাম নবি আজাদ। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছে কংগ্রেসে। কংগ্রেসের দাবি, ওই স্মারকলিপিতে প্রায় দুই কোটি কৃষকের সাক্ষর রয়েছে। রাষ্ট্রপতির কাছে কংগ্রেসের তরফে এই কৃষি আইন প্রত্যাহারের দাবি করা হয়। সেদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর রাহুল গান্ধী বলেছিলেন, "আমি রাষ্ট্রপতিকে বলেছি যে এই কৃষি আইন কৃষক বিরোধী। গোটা দেশ দেখছে যে এই আইনের বিরুদ্ধে কৃষকরা সরব হয়েছেন।"

কৃষকদের উপকারের জন্য লাগু করা হয়েছে আইন

কৃষকদের উপকারের জন্য লাগু করা হয়েছে আইন

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপির অন্য নেতারা বারবার দাবি করছেন যে এই আইন কৃষকদের উপকারের জন্য লাগু করা হয়েছে। কৃষি আইন নিয়ে চাষিদের ভুল বোঝানো হচ্ছে বলেও বিরোধীদের উদ্দেশ্যে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। তাঁর সরকারের মন্ত্রী প্রকাশ জাভড়েকর আবার এই ইস্যুতে সরাসরি রাহুল গান্ধীকে প্রকাশ্যে বিতর্ক সভায় অংশগ্রহণ করার আবেদন করেছেন।

বৈঠকে কৃষকরা

বৈঠকে কৃষকরা

এদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন চলছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফের আলোচনায় বসতে পারেন প্রতিবাদী কৃষকরা। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। ওই কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে কেন্দ্রের তরফে একটি চিঠি পাঠানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+