ট্রায়াল কোর্টে কঠোর আচরণ! সাংসদ পদ খারিজ করতেই সাজা, সুরাতের দায়রা আদালতে আর কী বললেন রাহুল গান্ধী
মোদী-পদবি বিতর্কে তাঁকে সাজা দিয়েছিল সুরাতের নিম্ন আদালত। এব্যাপারে সেখানকার দায়রা আদালতে হাজিরা দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, তাঁকে সেই সাজা দেওয়ার ঘটনা ছিল ভ্রান্ত, বিকৃত। এমনভাবে সাজা দেওয়া হয়েছিল, যাতে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়।

সুরাতের ট্রায়াল কোর্টে রাহুল
সুরাতের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে ট্রায়াস কোর্টে আবেদন জমা দিয়েছেন রাহুল গান্ধী। সেখানে তিনি বলেছেন, তাঁর সঙ্গে কঠোর আচারণ করা হয়েছিল। একজন সাংসদ হিসেবে তাঁর মর্যাদা সেখানমে প্রভাবিত হয়েছিল। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, এমনভাবে সাজা দেওয়া হয়েছিল, যাতে তাঁকে সাংসদ হিসেবে অযোগ্য ঘোষণা করা যায়। আদালতের দোষী সাব্যস্ত করার আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদনের শুনানি করা হবে ১৩ এপ্রিল।

কোনও প্রমাণ ছাড়াই আদেশ
রাহুল গান্ধী তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেখানে বলা হয়েছে কোনও প্রমাণ ছাড়াও দোষী সাব্যস্ত এবং সাজার আদেশ দেওয়া হয়েছে। আর শুধুমাত্র অনুমানের ভিত্তিতে আদালতের রায় দেওয়া হয়েছে, ফৌজদারি আইনে যার অনুমোদন নেই বলেও মন্তব্য করা হয়েছে আবেদনে। বিচারকের প্রভাবিত হওয়ার কথাও বলা হয়েছে আবেদনপত্রে।

বিরোধীদলের মন্তব্য সবসময়ই সমালোচনামূলক
রাহুল গান্ধীর করা আবেদনে বলা হয়েছে, বিরোধী দলের সংসদ সদস্যকে সমালোচনামূলক হতেই হয়, সেটাই প্রত্যাশিত। একজন সাংসদ সদস্যের মর্যাদার কারণে সর্বোচ্চ শাস্তি সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায় বলেই মন্তব্য করা হয়েছে। তিনি আরও বলেছেন কাজের প্রকৃতি অনুসারে বিরোধী দলের অকজন রাজনীতিবিদকে সবসময় সোনার দাঁড়িপাল্লায় ওজন করা যায় না।

অযোগ্য ঘোষণা নিয়েও কড়া মন্তব্য
আদালতে করা আবেদনে তাঁকে অযোগ্য ঘোষণা করা নিয়েও কড়া মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন এই ধরনের অযোগ্য ঘোষণা ভোটদাতাদের দেওয়া রায়কে প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়াও এই রায় রাজকোষের ওপরে বোঝা চাপিয়ে দেয়। ভোট প্রচারের রাহুল গান্ধীর মন্তব্য ছিল কেন সব চোরের পদবী মোদী। আদালতে রাহুলের করা আবেদনে বলা হয়েছে, সেখানে পিএম মোদী, ললিত মোদী আর নীরব মোদীর কথা বলা হয়েছে, মোদী পদবীর সব লোকেদের নয়, বলেও দাবি করা হয়েছে।

আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন
তবে তার আগে অতিরিক্ত দায়রা বিচারক আরপি মোগেরা রাহুল গান্ধীকে ১৫ হাজার টাকার বিনিময়ে আবেদনের নিষ্পত্তি না হাওয়া পর্যন্ত জামিন দেন। রাহুল দান্ধী ২০১৯-এর লোকসভা নির্বাচনে কেরলের ওয়ানাড থেকে নির্বাচিত হয়েছিলেন। গত ২৩ মার্চ ফৌজদারি মানহানির মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এইচ ভার্মার আদালতে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এবং ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।












Click it and Unblock the Notifications