মোদী অক্ষম! উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের
ভোটের সময় যত এগিয়ে আসছে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে বাকযুদ্ধ যেন তত বাড়ছে। এদিন রাহুল গান্ধী ফের প্রধানমন্ত্রীকে নোটবাতিলএবং কৃষকদের অবস্থা এবং দেশে কর্মহীনতা নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন।
ভোটের সময় যত এগিয়ে আসছে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে বাকযুদ্ধ যেন তত বাড়ছে। এদিন রাহুল গান্ধী ফের প্রধানমন্ত্রীকে নোটবাতিল এবং কৃষকদের অবস্থা এবং দেশে কর্মহীনতা নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। তিনি বলেন,প্রধানমন্ত্রী অক্ষম, যাঁর কথা কেউ শোনে না।

একাধিক টুইটার এবং ফেসবুক পোস্টে রাহুল গান্ধী বলেন, বিভিন্ন মিডিয়া রিপোর্টেই উঠে আসছে, দেশে কর্মহীনতার পাশাপাশি কৃষকদের দুর্গতি বেড়েছে। নোট বাতিলের মতো সিদ্ধান্তে দেশের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রাহুল। খারাপ ভাবে প্রয়োগ করা হয়েছে জিএসটি। অভিযোগ করেছেন রাহুল।
কংগ্রেস দেশকে বৃদ্ধির পথে দাঁড় করিয়েছিল। আর মোদীর নোটবাতিল এবং গব্বর সিং ট্যাক্স তাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন তিনি। টুইটারে রাহুলের মন্তব্য নরেন্দ্র মোদী অক্ষম। যাঁর কথা কেউ শোনে না।
গুজরাতে পুলিশ এবং কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও তুলে ধরেছেন রাহুল গান্ধী। বিজেপির শাসনে ব্যর্থতা বলে বর্ণনা করেছেন তিনি।
দেশে কাজের সুযোগ তৈরি নিয়েও মোদীকে আক্রমণ করেছেন রাহুল। গত কয়েকবছরে দেশে ১ কোটি ১০ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন বলে মন্তব্য করেছেন রাহুল। এপ্রসঙ্গে সেন্টার ফর মনিটরিং ইকনোমি সংস্থার দেওয়া তথ্য তুলে ধরেছেন রাহুল গান্ধী।
মোদী যদি অনিল আম্বানির সঙ্গী না হয়ে দেশের জন্য কাজ করতেন, তাহলে দেশের যুবকদের এত অসহনীয় অবস্থায় পড়তে হত না বলেও মন্তব্য করপরেছেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications