Maharashtra Assembly Election 2024: হাতছাড়া হরিয়ানা, মহারাষ্ট্রে কংগ্রেসের প্রস্তুতি বৈঠক ডাকলেন রাহুল গান্ধী
Maharashtra Assembly Election 2024: ভোটপর্ব মিটেছে হরিয়ানায়। শিঁকে ছেঁড়েনি কংগ্রেসের (congress loses haryana)। জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি (bjp)। হরিয়ানার ফল পর্যালোচনা করেই এবার মহারাষ্ট্রের জন্য (Maharashtra Election) ঝাঁপাতে চলেছে হাত শিবির। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন নিয়ে কতটা প্রস্তুতি রয়েছে দলের তা খতিয়ে দেখবেন খোদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।
মাস পেরোলেই ভোটের দামামা বাজতে পারে মহারাষ্ট্রে। তার আগে পর্যালোচনা বৈঠক চান রাহুল গান্ধী। ভোটের প্রস্তুতি নিয়ে সোমবার রিভিউ মিটিং (Review Meeting) ডাকলেন রাহুল। বৈঠকে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও (Mallikarjun Kharge)। বৈঠকে মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে (Nana Patole)-সহ দলের অন্যান্য় নেতা পৃথ্বীরাজ চভন,বালাসাহেব থোরাট, বর্ষা গাইকোয়াড়, রমেশ চেন্নিথালাদের সঙ্গে দেখা করবেন রাহুল গান্ধী।

হরিয়ানায় তৃতীয় বার ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। বুথ ফেরত সমীক্ষায় (Exit Poll) আভাস ছিল হরিয়ানায় জিতবে কংগ্রেস। কিন্তু ভোটগণনার দিন দেখা যায়, বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। এরপরই কংগ্রেসের রণকৌশল (congress strategy) নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক মহল। দলের আত্মবিশ্লেষণের প্রয়োজন বলেও মনে করছেন অনেকে।
হরিয়ানা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসই কংগ্রেসকে ডুবিয়েছে বলেও মত ওয়াকিবহাল মহলের। সেই কালিমা ঘুচোতেই এবার মহারাষ্ট্র নিয়ে আগেভাগেই তোড়জোড় শুরু করেছে কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে আসন রফা হলেও মহারাষ্ট্রে মহা বিকাশ অঘাড়ি (Maha Vikas Aghadi) জোটের সদস্যরা আরও আসনের দাবিদার হয়েছেন। এই অবস্থায় রাহুলের ডাকা বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলে।
মহারাষ্ট্রের ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে একদিকে রয়েছে কংগ্রেস, শরদ পওয়ারের এনসপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা। অপরদিকে, বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা, অজিত পওয়ারের এনসিপি-র ক্ষমতাসীন জোট (Mahayuti Alliance) রয়েছে লড়াইয়ে। জোটের কাঁধে ভর করেই মহারাষ্ট্রে এবার জয়ের স্বাদ পাওয়ার চেষ্টা করছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications