অশোক বনাম শচীনের আপাতত যুদ্ধবিরতি, রাজস্থান কংগ্রেসকে একসূত্রে কি বাঁধতে পারলেন রাহুল
অশোক গেহলট বনাম শচীন পাইলটের মধ্যে যুদ্ধে আপাতত বিরতি। রাহুল গান্ধীর মধ্যস্থতায় আবার রাজস্থান কংগ্রেসে খুশির হাওয়া। অশোক গেহলটের সঙ্গে শচীন পাইলট হাত ধরাধরি করে এবার ভোটে লড়বেন। বিজেপিকে ঠেকানোই অগ্রাধিকার রাজস্থান কংগ্রেসের দুই কাণ্ডারির।
রাহুল গান্ধীর সঙ্গে দুই নেতার বৈঠকের পরই মিলল সমাধানের পথ। সব রাগ গলে জল হয়ে গেল শচীন পাইলটের। এক প্রশ্নের উত্তরে শচীন পাইলট জানান, "আমি কেন্দ্র বা রাজ্যের যে দায়িত্ব পাই না কেন, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। গত দুই দশকেরও বেশি সময় ধরে আমি কংগ্রেস রয়েছি।

শচীন পাইলট বলেন, খাড়গেজি, রাহুলজি ও এআইসিসি আমার ভূমিকা নিয়ে যে সিদ্ধান্ত নেবে, আমি সেই অনুযায়ী কাজ করব। তাঁর এই সিদ্ধান্তের পর খুশির হাওয়া কংগ্রেসে। রাহুল গান্ধী প্রথমেই স্পষ্ট কথায় জিজ্ঞাসা করেন, আরও একবার কি রাজস্থানে ক্ষমতায় থাকতে চান তাঁরা। তাহলে সবার আগে নিজেদের দ্বন্দ্ব বন্ধ করতে হবে।
রাহুলের কথা শোনার পর শচীন পাইলট বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সাথে যুদ্ধবিরতির ইঙ্গিত দেন। তিনি বলেন, রাজ্যে কংগ্রেসের হাতে শাসন ক্ষমতা অব্যাহত রাখতে প্রতিটি সদস্য একসাথে কাজ করবে। আমরা সবাই হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত।
এদিন অশোক গেহলট ও শচীন পাইলটকে মিলিয়ে দিয়ে রাজস্থান বিধানসভা নির্বাচনের ভোট কৌশল স্থির করতে এক প্রস্থ আলোচনাও সেরে নেন। সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, "আমরা কখনই মুখ্যমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করি না। তবে আমরা একসঙ্গে এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচন লড়ব।
শচীন পাইলটের দীর্ঘদিনের দাবি ছিল, বিজেপির বসুন্ধরা রাজের সরকারের বিরুদ্ধে তদন্ত করতে হবে। কিন্তু কংগ্রেসের অশোক গেহলট সরকার সেই তদন্তে গড়িমসি করছিল। তারই বিরুদ্ধে প্রতিবাদ ছিল শচীন পাইলটের। আপাতত সেই যুদ্ধে বিরতি দিয়েছেন শচীন। সেইসঙ্গে অবিলম্বে বসুন্ধরা রাজে সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে রাহুল গান্ধী-মল্লিকার্জুন খাড়গেরা।

সেইমতো অশোক গেহলট সরকার শীঘ্রই বিধানসভায় দুটি বিল আনবে। একটি রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন সদস্যদের জন্য ন্যূনতম যোগ্যতার মানদণ্ড নির্ধারণের সংস্কার বিষয়ক এবং অন্যটি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের কঠোর শাস্তি নির্ধারণের জন্য।
পাইলট বলেন, "আসন্ন নির্বাচন নিয়ে আমাদের খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সবাই খোলা মনে তাদের মতামত প্রকাশ করেছে। কংগ্রেস এবার ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের থেকে ভালো ফলাফল করবে এবং আমরা সরকার গঠন করব। তিনি আরো বলেন, "বিজেপি অনেক চেষ্টা করেছে ভাঙন ধরানোর, কিন্তু আমরা তাদের দুর্নীতি সংক্রান্ত বিষয়ে কোণঠাসা করব।"
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications