জইশ প্রধানকে কারা ছেড়েছিল, তাহলে পুলওয়ামার দায় কার! মোদীকে প্রশ্নবাণ রাহুলের
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিলেন।
পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। জইশ সুপ্রিমো মাসুদ আজহারকে ভারতের জেল থেকে ছাড়া নিয়ে তিনি তির ছুঁড়লেন বিজেপির দিকে। আর পুলওয়ামাকাণ্ডে সেনাদের শহিদ হওয়ার জন্য দায় চাপালেন তাদের ঘাড়েই।

হাভেরির সভা থেকে মোক্ষম বাণ ছেড়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, আমার একটাই প্রশ্ন প্রধানমন্ত্রীকে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কে মারল? উত্তর দিলেন নিজেই। না সরাসরি তিনি কারও নাম করেননি, কিন্তু বাকচাতুরিতে তিনি বুঝিয়ে দিলেন পুলওয়ামা-কাণ্ডের দায় কার।
গত ১৪ ফেব্রয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ৪৪ সিআরপিএফ জওয়ান শহিদ হন। এই ঘটনার পিছনে বিরোধীরা মোদী সরকারকে কাঠগড়ায় তোলে। এদিক কর্ণাটকের হাভেরি থেকে রাহুল গান্ধী তোপ দাগেন, ১৯৯৯ সালে বিজেপি সরকার ভারতের জেল থেকে ছেড়ে দিয়েছিল মাসুদ আজহারকে। সেই মাসুদ আজহারের সংগঠনই পুলওয়ামায় হামলা চালিয়েছে। তাহলে কে মারল শহিদদের, আপনারাই বিচার করুন।
Rahul Gandhi in Haveri: Kuch din pehle #Pulwama mein CRPF ke log shaheed hote hain. Mera PM se chota sa sawaal, 'Inn CRPF ke shaheedo ko kisne maara?JeM ke chief ka naam kya hai? Kya BJP ki sarkar ne Masood Azhar ko Hindustan ki jail se Pakistan nahi bheja tha?' #Karnataka pic.twitter.com/sGH38wsh68
— ANI (@ANI) March 9, 2019
রাহুল একের পর এক প্রশ্নবাণ ছেড়ে বলেন, জইশ-ই-মহম্মদ প্রধানের নাম কী? বিজেপি সরকার কি মাসুদ আজহারকে ভারতের জেল থেকে পাকিস্তানে পাঠায়নি? তাহলে পুলওয়ামায় কে মারল সিআরপিএফ জওয়ানদের? এই ছোট্ট প্রশ্নগুলির জবাব দেবেন কি মোদীজি?
উল্লেখ্য, পুলওয়ামা-কাণ্ডের পর বালাকোটের জঙ্গিঘাঁটিতে ভারত প্রত্যাঘাত করে। কিন্তু তারপরও বিতর্ক পিছু ছাড়েনি। দেশের সরকার ও বিরোধী পক্ষেরক মধ্যে চাপানউতোর শুরু হয়ে যায়। শুধু পুলওয়ামা-কাণ্ড নয়, সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তোলে বিরোধীরা।












Click it and Unblock the Notifications