৭০ বছর ধরে তৈরি দেশের সব সম্পদ বেচে দিচ্ছেন মোদী, ফের নিশানা রাহুলের

৭০ বছর ধরে তৈরি দেশের সব সম্পদ বেচে দিচ্ছেন মোদী, ফের নিশানা রাহুলের

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন সরকারি সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন মোদী। দেশের তিন চার জন শিল্পপতির কাছে সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন মোদী। ৭০ বছর ধরে এই সম্পত্তি তৈরি হয়েছে দেেশ। মোদী ক্ষমতায় এসেই সেই সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী।

৭০ বছর ধরে যে সম্পদ তৈরি হয়েছে দেশের সব বেচে দিচ্ছেন মোদী, ফের নিশানা রাহুলের

একের পর এক সরকারি সম্পত্তি বিক্রি করে চলেছে মোদী সরকার। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার পর থেকেই মোদী দাবি করেছেন ৭০ বছরে দেশের কোনও সম্পদ তৈরি হয়নি। আর গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যা ঘোষণা করলেন তাতে স্পষ্ট হয়ে গেল মোদী সরকারের উদ্দেশ্য। ৭০ বছর ধরে দেশের যে সম্পদ তৈরি হয়েছে সেগুলি বিক্রি করে দিচ্ছে মোদী সরকার। রেলস্টেশন, বিমানবন্দর, পাইপলাইনের মত একাধিক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে মোদী সরকার।

রাহুল গান্ধী এদিন বলেছেন বেসরকারি করণের বিরোধী কংগ্রেসের নয়। তবে বেসরকারিকরণের একটা যুক্তি থাকা জরুরি। স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিকে বিক্রি করার পক্ষে নয় কংগ্রেস। রেলওয়ে স্ট্র্যাটেজিক সম্পদের মধ্যেই পড়ে। কারণ এর মধ্য দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাতায়াত করে থাকেন। সাধারণ মানুষের যানবাহন এই রেলওয়ে। একইসঙ্গে অসংখ্য মানুষের কর্মসংস্থান হয় রেলে। যে সব কোম্পানি লোকসানে চলছে সেগুলির বেসরকারি করণের পক্ষে কংগ্রেস। যে কোম্পানির শেয়ার খুব কম দেশে সেগুলির বেসরকারি করণের পক্ষে দেশ। কংগ্রেস বেসরকারিকরণের বিপক্ষে নয়। তবে সেই বেসরকারিকরণ যুক্তিযুক্ত হওয়া উচিত বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী সরকার সেই নীতি মানছেন না বলে অভিযোগ রাহুলের। প্রসঙ্গত উল্লেখ্য গত এক বছরে একাধিক সরকারি ক্ষেত্রের বেসরকারিকরণের কথা ঘোষণা করেছে মোদী সরকার। তারমধ্যে একদিকে যেমন রয়েছে রেল, বিমানবন্দর। আরেকদিকে রয়েছে কয়লা খনিও। কয়লাখনিরও একাধিক ক্ষেত্রে বেসরকারি করণের কথা ঘোষণা করা হয়েছে। এমনকী এলআইসিরও বেসরকারি করণের কথা ঘোষণা করা হয়েছে। এর আগেও পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই নিয়ে সংসদের দুই কক্ষ উত্তাল হয়েছিল।

লোকসভা অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব তলব করেছিলেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছিলেন দেশবাসীর ফোনে আড়িপেতে তিনি গণতন্ত্রে আঘাত হানছেন। প্রসঙ্গত উল্লেখ্য পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে রাহুল গান্ধী, প্রশান্ত কিশোর সহ একাধিক নেতার ফোনে আড়িপাতা হয়েছিল বলে অভিযোগ। তিনি অভিযোগ করেছিলেন পেগাসাস ইস্যুতে যতক্ষণ না মোদী সরকার কোনও জবাব তলব করছে ততদিন আর কোনও ইস্যুতে তারা সংসদে আলোচনা চান না। এই নিয়ে বিরোধীদের একজোট করে প্রতিবাদে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+