মোদী-শাহ দেশের গণতন্ত্রের ওপরে আঘাত হেনেছেন, পেগাসাস বিতর্কে স্টেপ আউট রাহুল গান্ধীর

পেগাসাস বিতর্কে স্টেপ আউট রাহুল গান্ধীর

বিরোধীদের একজোট করে পেগাসাস ইস্যুতে সরব রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন সরকার পেগাসাস ইস্যুতে আলোচনা করতে চাইছে না। আর আমাদের বলা হচ্ছে আলোচনা হতে দেওয়া হচ্ছে না। রাহুল গান্ধী অভিযোগ করেছেন পেগাসাস নিয়ে ভারতের গণতন্ত্রের উপ আঘাত হেনেছেন মোদী-শাহ। দেশ বিরোধী কাজ করেছেন তাঁরা। সংসদে তাঁদের হ্যাঁ এবং না-তে জবাব দিতে হবে। দাবি জানিয়েছেন রাহুল গান্ধী।

পেগাসাস ইস্যুতে একজোট বিরোধীরা

পেগাসাস ইস্যুতে একজোট বিরোধীরা

পেগাসাস ইস্যুতে বার একজোট বাঁধলেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে পরবর্তী রণকৌশল নিয়ে চলল বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টি থেকে শুরু করে ডিএমকে, সকলেই। সকলেই একজোট হয়ে পেগাসাস ইস্যুতে লড়াইয়ের ডাক দিয়েছেন। সংসদে সরকারের জবাব দিহির দাবি করেছেন তাঁরা।

মোদী-শাহকে নিশানা রাহুলের

মোদী-শাহকে নিশানা রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে পেগাসাস ইস্যুতে নিশানা করেছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছে যে প্রযুক্তির ব্যবহার জঙ্গিদের জন্য ব্যবহার করা হয় সেই প্রযুক্তি দেশের মানুষের উপর প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী। দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেছেন তাঁরা। দেশ বিরোধী কাজ করেছেন তাঁরা। মোদী-শাহকে এর জবাব দিতেই হবে বলে সরব হয়েছে রাহুল গান্ধী।

সংসদে আলোচনা দাবি

সংসদে আলোচনা দাবি

পেগাসাস ইস্যুতে সংসদে আলোচনা দাবি করেছে কংগ্রেস। কিন্তু মোদী সরকার আলোচনা করতে চাইছে না বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। অধীর চৌধুরী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সকলে একজোট করে সংসদে পেগাসাস ইস্যুতে সরকারের বিবৃতি দাবি করেছেন রাহুল। তিনি দাবি করেছেন পেগাসাসের ব্যবহার করা হয়েছিল কিনা সেটা হ্যাঁ অথবা না-এ জানাতে হবে মোদী সরকারকে। দেশের মানুষের ব্যক্তিগত নিরাপত্তাকে বিঘ্নিত করেছেন তিনি।

তৃণমূল অনুপস্থিত

তৃণমূল অনুপস্থিত

রাহুল গান্ধীর ডাকা এই বিরোধীদের বৈঠকে ছিল না তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লিতে রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন সাংসদদের নিয়ে বৈঠক করছেন। দিল্লিতে যাওয়ার আগেই বঙ্গে পেগাসাস কাণ্ডের তদন্ত কমিটি গড়ে দিেয়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে আবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক রয়েছে মমতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+