নরেন্দ্র মোদীকে নতুন চ্যালেঞ্জ রাহুল গান্ধীর, কী করবেন প্রধানমন্ত্রী

বিরাট কোহলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লে তা তিনি গ্রহণ করেছেন। যা দেখে রাহুল পাল্টা চ্যালেঞ্জ করেছেন মোদীকে।

শরীরচর্চা ও খেলাধূলাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং। নতুন এক প্রচারের নাম #HumFitTohIndiaFit। বুধবার রাঠৌর ভারতীয়দের ফিটনেস ভিডিও শ্যুট করে তা সকলের সঙ্গে শেয়ার করতে বলেন ও নিজের ফিটনেসের গোপন মন্ত্র জানাতে বলেন। সঙ্গে তিনজনকে চ্যালেঞ্জ করেন ভিডিও তৈরি করে তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে। তিনি চ্যালেঞ্জ ছোঁড়েন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলিকে। পাল্টা কোহলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লে এদিন সকালে দেখা যায় প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। পরে নিজের ভিডিও শেয়ার করবেন বলেছেন।

নরেন্দ্র মোদীকে নতুন চ্যালেঞ্জ রাহুল গান্ধীর, কী করবেন প্রধানমন্ত্রী

যা নিয়ে পাল্টা সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। কংগ্রস সভাপতি রাহুল গান্ধী টুইট করে মোদীকে বলেছেন, দারুণ কথা যে আপনি বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আমারও একটি চ্যালেঞ্জ রয়েছে। জ্বালানির দাম কমিয়ে দেখান।

যদি তা সরকার না করতে পারে তাহলে আগামিদিনে কংগ্রেস সারা দেশে বিক্ষোভ শুরু করবে ও সরকারকে বাধ্য করবে তেলের দাম কমাতে। এমনই হুমকির সুর শোনা গিয়েছে রাহুলের গলায়। এমনকী এই ইস্যুতে মোদীর উত্তর শুনতেও তিনি উৎসুক বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি।

একইভাবে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়েছেন বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদবও। বিরাটের চ্যালেঞ্জ নিয়ে তিনি আপত্তি জানাননি। তবে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করে যুবকদের চাকরি দিন, কৃষকদের সমস্যা মেটান, দলিত ও পিছিয়ে পড়া অংশের বিরুদ্ধে যাতে অত্যাচার না হয় তা সুনিশ্চিত করুন। এমনটাই দাবি জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+