একটি টুইট, নিশানা একাধিক! প্রধানমন্ত্রী মোদীর দুর্নীতি বিরোধী মন্তব্য ও অর্থমন্ত্রী সীতারমনকে কটাক্ষ রাহুলের
২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ কর্মসূচি। সেই কর্মসূচি থেকেই ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন রাহুল গান্ধী। এব্যাপারে তিনি কর্নাটকের বাসবরাজ বোম্বাই সরকারের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিয
২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ কর্মসূচি। সেই কর্মসূচি থেকেই ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন রাহুল গান্ধী। এব্যাপারে তিনি কর্নাটকের বাসবরাজ বোম্বাই সরকারের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ নিয়ে সরব হয়েছে। পাশাপাশি টাকার দাম হ্রাস নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের মন্তব্যকেও কটাক্ষ করেছেন।
|
রাহুলের টুইটে কটাক্ষ
রাহুল গান্ধী টুইটে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেছেন খানে নাহি দুঙ্গা। এটা শুঘুমাত্র ক্ষুধার্ত মানুষের জন্য। কিন্তু কর্নাটকের বিজেপি সরকারের ৪০ শতাংশ কমিশন খাওয়ার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। সঙ্গে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী এখন কোথাও বলা উচিত নয়, দুর্নীতি বাড়ছে না। ডাবল ইঞ্জিনে জ্বালানির সংকট চলছে।
এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন ২০১৪-তে ক্ষমতায় আসার পরে দুর্নীতি অবসান নিয়ে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন না খাউঙ্গা, না খানে দুঙ্গা। যদিও তারপরেই ব্যাঙ্ক জালিয়াতি করে নীরব মোদীর মতো অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে। সরকারের মদতেই এইসব হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

সরকারি আধিকারিকের বিরুদ্ধে ৪০ শতাংশ কমিশন চাওয়ার অভিযোগ
ইতিমধ্যে কর্নাটকে সরকারি আধিকারিকের বিরুদ্ধে ৪০ শতাংশ কমিশন না দিলে সরকারি পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠেছে। যা নিয়ে রাহুল গান্ধী কর্নাটক সরকারকেও নিশানা করেছেন। প্রসঙ্গত এবছরের শুরুর দিকে কর্নাটকের মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে ৪০ শতাংশ কমিশন চাওয়ার অভিযোগ তুলে উদুপির একটি লজে আত্মহত্যা করেছিলেন ৩৭ বছরের এক যুবক। মৃত্যুর আগে ওই যুবক পরিবার ও বন্ধুদের বলেছিলেন তার মৃত্যুর জন্য মন্ত্রী ঈশ্বরাপ্পাই দায়ী।
|
প্রধানমন্ত্রীকে নিশানা
প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নিশ্চয়ই এখন বলবেন না, দুর্নীতি বাড়ছে। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের জন্য জ্বালানি কম পড়েছে। প্রধানমন্ত্রী মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিধানসভাগুলির ভোটের প্রচারে গিয়ে বারে বারে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলে থাকে। এর অর্থ হল রাজ্যগুলিকে বিজেপির সরকারের পাশাপাশি কেন্দ্রেও বিজেপির নেতৃত্বাধীন সরকার। তবে বিজেপির দাবি এই স্লোগান, তাদের ভোটের প্রচারে যথেষ্ট সাহায্য করেছে।
দিন তিনেক আগে রাহুল গান্ধী একটি টুইটে বলেছিলেন, লালকেল্লা থেকে নারীদের সম্মানের বিষয়টি কিন্তু বাস্তবে ধর্ষকদের সমর্থন করা। তিনি কটাক্ষ করে বলেছিলেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আর উদ্দেশ্যের পার্থক্য স্পষ্ট। প্রধানমন্ত্রী নারীদের সঙ্গে প্রতারণা করেছেন।

রাহুলের নিশানায় নির্মলা সীতারমন
রাহুল গান্ধী নিশানা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকেও। আমেরিকা সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী মন্তব্য করেছিলেন, টাকার কোনও অবমূল্যায়ন হচ্ছে না, ডলার শক্তিশালী হচ্ছে। মন্তব্যের জন্য বিপুল সমালোচনার মুখে পড়ায় কেউ কেউ বলেন, অর্থমন্ত্রী হয়ত বলতে চেয়েছেন, অন্য সব দেশের মুদ্রার থেকে ভারতের মুদ্রা ভাল জায়গায় রয়েছে।












Click it and Unblock the Notifications