আগে ভ্যাকসিনের অভাব মেটান, 'মন কি বাত' নিয়ে রাহুলের নিশানায় মোদী

প্রতিমাসে একবার করে মন কি বাত (maan ki baat)। এদিনের মন কি বাত ছিল ২০১৪-তে ক্ষমতায় আসার পরে ৭৮ তম। এই মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi), সাধারণ মানুষের কাছে দ্বিধা দ্বন্দ দূর করে করোনার টিকা (coro

প্রতিমাসে একবার করে মন কি বাত (maan ki baat)। এদিনের মন কি বাত ছিল ২০১৪-তে ক্ষমতায় আসার পরে ৭৮ তম। এই মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi), সাধারণ মানুষের কাছে দ্বিধা দ্বন্দ দূর করে করোনার টিকা (corona vaccine) নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর প্রধানমন্ত্রীর এই আহ্বানকেই কটাক্ষ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (rahul gandhi)।

মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী

মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, এই সপ্তাহের শুরুতে দেশে একদিনে রেকর্ড সংখ্যক দেওয়া গিয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী টিকাকরণের নতুন ধাপের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, যেখানে প্রত্যেক বয়স্ক ব্যক্তিকে বিনা পয়সায় টিকা দেওয়া হচ্ছে। এদিন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ছিলেন, মধ্যপ্রদেশের বেতুল জেলার দুলারিয়া গ্রামের মানুষেরা। সেখানকার বাসিন্দাদের প্রধানমন্ত্রী ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে দ্বিধা দূর করতে পরামর্শ দেন।

রাহুল গান্ধীর নিশানায় মোদী

রাহুল গান্ধীর নিশানায় মোদী

এদিকে এদিন সকালে মন কি বাতের পরে বিকেলের দিকে টুইট করে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে কাম কি বাতের পরামর্শ দিয়েছেন। সেখানে তিনি আরও বলেছেন, দেশ জুড়ে ভ্যাকসিনের যে অভাব রয়েছে, তা আগে সমাধানের ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল বলেছেন, ভ্যাকসিনের অভাব পূরণ না করে প্রধানমন্ত্রী মোদী সকলের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

কংগ্রেসের নিশানায় মোদী

কংগ্রেসের নিশানায় মোদী

শুরু রাহুল গান্ধীই নন, কংগ্রেসের তরফেও আলাদা করে টুইটারে মন কি বাত নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে। সেখাবে বলা হয়েছে, দেশ জুড়ে জ্বালানির দাম বাড়ছে। দাম বাড়ছে সিমেন্ট, বালি, স্টিল, প্লাইউড, বাড়ি তৈরির সব উপকরণেরই। যে কারণে বাড়ি তৈরি করতে গেলে আগের থেকে অনেক বেশি খরচ করতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরির কাজ চলছে দিল্লিতে। মোদীর উদ্দেশে কংগ্রেস বলেছে, মন কি বাত নয়, দেশ কি বাত করুন।

 প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এদিন প্রধানমন্ত্রী মিলখা সিং এবং তাঁর স্ত্রী নির্মল কাউরের প্রতি শ্রদ্ধা জানান। প্রসঙ্গত উল্লেখ্য করোনায় আক্রান্ত হয়ে প্রথমে দেশের প্রাক্তন জাতীয় ভলিবল অধিনায়ক নির্মল কাউর এবং পরে প্রাক্তন অলিম্পিয়ান উড়ন্ত শিখ মিলখা সিং-এর মৃত্যু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+