চিন নিয়ে মন্তব্য কাপুরুষতা! বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে নিশানা রাহুলের
ইন্দিরা গান্ধী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতেই সচিবের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন বর্তমান বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বাবাকে। অভিযোগ করেছিলেন প্রাক্তন বিদেশসচিব জয়শঙ্কর। এবার সেই জয়শঙ্করকেই আক্রমণ করেছেন রাহুল গান্ধী।
চিন নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য জাতীয়তাবাদ নয়, বরং কাপুরুষতা দেখায়। এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এইভাষাতেই আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কংগ্রেসের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেন, তাঁর (রাহুল) দলের নেতারা যখন সত্যাগ্রহী ছিলেন, সেই সময় বিজেপি এবং আরএসএস-এর লোকের 'সত্তাগ্রহী' ছিলেন।

বিদেশমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ
রাহুল গান্ধী এদিন বিষয়টি নিয়ে সরকারকে কটাক্ষ করেন। কংগ্রেসের প্নেনারিতে বলেন, তিনি সরকারের চিন্তাভাবনা সম্পর্কে কিছু বলতে চান। কয়েকদন আগে সরকারের এক মন্ত্রী বলেছিলেন চিনের অর্থনীতি ভারতের থেকে ভাল। এই মন্তব্যের পরে কীভাবে তাদের বিরুদ্ধে লড়াই করা যাবে, প্রশ্ন করেন রাহুল। তিনি বলেন, ব্রিটিশরা যখন ভারতের রাজত্ব করত তখন চিনের অর্থনীতি ভারতের থেকে ছোট ছিল। এই মন্তব্য করার সময় রাহুল গান্ধী বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নাম উল্লেখ করেননি।

মন্তব্যে কাপুরুষতা
রাহুল গান্ধী বলেন, বিদেশমন্ত্রী মন্তব্য কাপুরুষতার পরিচায়ক। তিনি কটাক্ষ করে বলেন. ভিডি সাভারকারের মতো যে যদি শক্তিশালী হয়, তাহলে তার সামনে মাথা নত করা। ভারতের মন্ত্রীই বলছেন, চিনের অর্থনীতি ভারতের থেকে বড়, তাই তাদের পাশে দাঁড়ানো যাচ্ছে না। তাঁর প্রশ্ন এটা কি জাতীয়তাবাদ, নাকি দেশপ্রেম। তিনি আরও কটাক্ষ করে বলেন, এটা কেমন দেশপ্রেম যে দুর্বলকে পরাজিত করেন আর শক্তিশালীদের সামনে মাথা নত করেন।

কংগ্রেস সত্যাগ্রহী আর বিজেপি সত্তাগ্রহী
বিজেপিকে আক্রমণ করতে রাহুল গান্ধী মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের কথা টেনে আনেন। তিনি বলেন, সত্যাগ্রহের অর্থ সত্যের পথ ছাড়বেন না। যার অনুসারী কংগ্রেস কিন্তু বিজেপি ও আরএসএস সত্যাগ্রহী। তারা ক্ষমতার জন্য যা খুশি করে।

চিন নিয়ে জয়শঙ্করের মন্তব্য
চিনকে নিয়ে সম্প্রতি জয়শঙ্কর বলেছিলেন, তারা অর্থনীতিতে বড়। কিন্তু আমাদের অর্থনীতি ছোট। আমরা কি বৃহত্তর অর্থনীতির সঙ্গে লড়াই করতে যাচ্ছি? তিনি বলেন, এটা প্রতিক্রিয়া দেখানোর প্রশ্ন নয়। এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। ভারতের স্বার্থ হল সীমানা কিংবা পরিস্থিতিকে স্থিতিশীল করা।












Click it and Unblock the Notifications