বিজেপি সরকার অর্থনীতিকে আক্রমণ করেছে! আদিবাসী এলাকায় UPA ও BJP সরকারের পার্থক্য বোঝালেন রাহুল
বিজেপি সরকার অর্থনীতিকে আক্রমণ করেছে! আদিবাসী এলাকায় UPA ও BJP সরকারের পার্থক্য বোঝালেন রাহুল
দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) তীব্র কটাক্ষ কংগ্রেস (congress) সাংসদ রাহুল গান্ধী (rahul gandhi)। এদিন তিনি রাজস্থানের আদিবাসী অধ্যুষিত বানসওয়ারার কারানা গ্রামে এক সমাবেশে বলেন, ইউপিএ সরকারের তৈরি করা শক্তিশালী অর্থনীতিকে ধ্বংস করেছেন নরেন্দ্র মোদী। এছাড়াও তিনি বিজেপি ও নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন, একই দেশের মধ্যে দুই দেশ একটি ধনীদের এবং অপরটি গরিবদের জন্য তৈরি করছেন।
|
কংগ্রেস ইতিহাস রক্ষা করে
এদিন রাহুল গান্ধী রাজস্থানের বানসওয়ারার কারানা গ্রামের জনসভায় বলেন. কংগ্রেস ও আদিবাসীদের মধ্যে সম্পর্ক অনেক পুরনো ও গভীর। তিনি বলেন, কংগ্রেস ইতিহাস রক্ষা করে, তা চাপা দেয় না। ইউপিএ সরকারের সময় জমি, বন এবং জল রক্ষা করার জন্য ঐতিহাসিক আইন আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাহুল গান্ধী আরও বলেন পিইএসএ এবং জমি অধিগ্রহণ বিলের মাধ্যমে আদিবাসীদের সম্পদ, বনে উৎপাদিত ফসল রক্ষা করেছে এবং তাদের জন্য সুবিধা করে দিয়েছে।
|
দুই মতাদর্শের লড়াই
রাহুল গান্ধী বলেন, দুই মতাদর্শের লড়াই চলছে। একদিকে কংগ্রেসের আদর্শ, যেখানে বলা হয় সবাইকে একত্রিত করে এগিয়ে যেতে হবে, সবাইকে সম্মান করতে হবে। প্রত্যেকের ইতিহাস ও সংস্কৃতি রক্ষা করতে হবে। অন্যদিকে বিজেপি, যারা বিভাজন করে এবং আদিবাসীদের ইতিহাস ও সংস্কৃতি মুছে দেয়। তিনি আরাও বলেন কংগ্রেস মানুষকে সংযুক্ত করে আর তারা মানুষকে বিভক্ত করে। কংগ্রেস দুর্বলদের সাহায্য করে, আর তারা বাছাই করা বড় শিল্পপতিদের সাহায্য করে।
|
বিজেপির সরকার দেশের অর্থনীতিকে আক্রমণ করেছে
এদিন রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, বিজেপির সরকার আমাদের অর্থনীতিকে আক্রমণ করেছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নোট বাতিল এবং ভুল জিএসটি প্রয়োগ করেছেন। যা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তিনি দাবি করেন, এর আগে ইউপিএ সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার কাজ করেছিল। আর প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি এর ক্ষতি করছে। বর্তমান পরিস্থিতিতে দেশের যুবকরা চাকরি পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
|
বিজেপি ২ ভারত গড়তে চায়
রাহুল গান্ধী অভিযোগ করেন, বিজেপি দুই ভারত গড়তে চায়। একটি ধনী, ২-৩ জন বড় শিল্পপতির জন্য। আর অন্যটি গরিব, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া এবং দুর্বলদের জন্য। তিনি বলেন কংগ্রেস দুটি ভারত চায় না। একটি ভারত চায়, যেখানে প্রত্যেকে তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications