মাটি থেকে দূরে ক্ষমতার দাম্ভিকতায় মত্ত সম্রাট! ন্যায় যাত্রার আগে বিজেপিকে নিশানা রাহুলের
দেশের দক্ষিণ থেকে উত্তরে ভারত জোড়ো যাত্রা করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাতে সাফল্য এসেছিল বলে দাবি কংগ্রেসের। এবার লোকসভা আগে রাহুল গান্ধী দেশের পূর্ব থেকে পশ্চিমে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন। সেই যাত্রা শুরুর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন।
এদিন দেশের তরুণদের উদ্দেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, দেশের যুবকেরা, জাতীয় যুব দিবসে আমাদেরকে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনাকে স্মরণ করতে হবে। তিনি তরুণ্যের শক্তিকে একটি সমৃদ্ধ দেশের ভিত্তি এবং দুঃখী ও দরিদ্রদের সেবাকে সর্বশ্রেষ্ঠ তপস্যা বলে বর্ণনা করেছেন।

রাহুল গান্ধী দেশের তরুণদের উদ্দেশে বলেছেন, এবার তাঁদের ভারতে হবে, স্বপ্নের ভারতের পরিচয় কী হবে। তাঁর প্রশ্ন জীবনযাত্রার মান নাকি শুধু আবেগপ্রবণতা? যুবকরা চাকরিজীবী হবে, নাকি উস্কানিমূলক বক্তৃতা করবে। ভাঁরা ভালবাসাকে বেছে নেবে, নাকি ঘৃণাকে? তিনি বলেছেন, আজ প্রকৃত ইস্যু থেকে নজর ঘুরিয়ে আবেগের ইস্যুকে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হচ্ছে, যা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন তিনি।
রাহুল গান্ধী বলেছেন, ক্রমবর্ধমান বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মধ্যে যুবক কিংবা দরিদ্ররা শিক্ষা, উপার্জন ও ওষুধের দামের বোঝায় চাপা পড়ে যাচ্ছে, আর সরকার একে অমৃতকাল অ্যাখ্যা দিয়ে উদযাপন করছে। তিনি বলেছেন, ক্ষমতার দাম্ভিকতায় মত্ত সম্রাট মাটির বাস্তবতা থেকে দূরে সরে গিয়েছেন বলেও মন্তব্য করেছেন রাহুল গান্ধী।
স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে অন্যায়ের মধ্যে ন্যায়ের শিখা জ্বালিয়ে রাখার সংগ্রামে কোটি কোটি তরুণ ন্যায় যোদ্ধা যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী। তাঁর দাবি সত্যের জয় হবে, ন্যায়ের জয় হবে। প্রসঙ্গত রাহুল গান্ধী ১৪ জানুয়ারি ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন মণিপুর থেকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications