অরুণাচলে ভারতীয় নাগরিক অপহণের ঘটনায় উদাসীন প্রধানমন্ত্রী মোদী, নিশানা রাহুল গান্ধীর
অরুণাচলে ভারতীয় নাগরিক অপহণের ঘটনায় উদাসীন প্রধানমন্ত্রী মোদী, নিশানা রাহুল গান্ধীর
অরুণাচল প্রদেশে ভারতীয় নাগরিককে অপহরণ করেছে চিনা ফৌজ। তারপরেই চুপ কেন প্রধানমন্ত্রী। তিনি পুরো বিষয়টাতেই উদাসীন। তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটে রাহুল গান্ধী কটাক্ষ করে লিখেছেন প্রজাতন্ত্র দিবসের কয়েকদিন আগে চিনা ফৌজের হাতে ভারতীয় কিশোরের অপহরণ কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা পরিবারের পাশে আছি।

মোদীকে নিশানা রাহুলের
অরুণাচল প্রদেশে ভারতীয় কিশোরকে অপহরণের ঘটনা নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশের নাগরিক অন্য দেশের সেনাবাহিনীর হােত অপহৃত হয়েছেন জেনেও চুপ করে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এর থেকেই স্পষ্ট তিনি নিজে কতটা উদাসীন। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই সঙ্গে অপহৃত যুবকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। টুইটে রাহুল লিখেছেন আশাহত হবেন না ঘরের ছেলে ঠিক ফিরে আসবে।

অপহৃত কিশোর
অরুণাচল প্রদেশে ফের আস্ফালন শুরু করেছে চিনা ফৌজ। গতকাল চিনা ফৌজের হাতে অপহৃত হয়ছে ভারতীয় এক কিশোর। ১৭ বছরের ওই কিশোরের নাম মিরান তারোন। শিকার করতে সীমান্তে গিয়েছিল সে। শিকারি দলের সঙ্গেই ছিল মিরান। চিনা ফৌজ তাকে অপরহরণ করে নিয়ে যায় বলে জানিয়েছেন সঙ্গীরা। সেই দলের বাকিরা কোনও মতে সেখান থেকে পালিয়ে এসে স্থানীয় পুলিশ অফিসারের কাছে অভিযোগ জানায়। অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার জিডো গ্রামের বাসিন্দা তিনি। সিয়াঙ্গলা গ্রামের কাছে লুঙ্গটা ঝোরা এলাকা থেকে তাকে অপহরণ করে চিনা ফৌজ।

তৎপর মোদী সরকার
চিনা ফৌজের হাতে অপহৃত ভারতীয় নাগরিককে উদ্ধারে তৎপর হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অরুণাচল প্রদেশের সাংসদ তাপির গাও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তৎপরতার সঙ্গে পদক্ষেপের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই ভারতীয় সেনার পক্ষ থেকে হটলাইনে চিনা ফৌজের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত যাতে ভারতীয় নাগরিককে ফিরিয়ে দেওয়া হয় সেটা নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

উদ্বেগ প্রকাশ কংগ্রেসের
অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিং অভিযোগ করেছেন প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে এখানে। এর আগে ৫ যুবককে চিনা ফৌজ অপরহণ করেছিল। প্রায় এক সপ্তাহ পর সেই ৫ যুবককে তারা মুক্তি দিয়েছিল। সেখানে তাঁদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন কংগ্রস বিধায়ক। তারপরেও ভারতী সেনা এই সমস্যার সমাধান করতে পারেনি। গত বছর মার্চ মাসে এই সিয়াং এলাকা থেকেই ২১ বছরের এক যুবককে অপহরণ করেছিল চিনা ফৌজ।












Click it and Unblock the Notifications