মিথ্যে বলতে রাজি হয়নি টেলিপ্রম্পটারও, ডাভোসে মোদীর বক্তব্য নিয়ে কটাক্ষ রাহুল গান্ধীর

মিথ্যে বলতে রাজি হয়নি টেলিপ্রম্পটারও, ডাভোসে মোদীর বক্তব্য নিয়ে কটাক্ষ রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দাভোস সম্মেলনা বক্তব্য রাখার সময় টেলিপ্রম্পটার কাজ করছিল না প্রধানমন্ত্রীর। এই নিয়ে মোদীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেছেন টেলিপ্রম্পটারও চাইছিল না মিথ্যে কথা বলতে। সেকারণেই কাজ করছিল না টেলিপ্রম্পটার।

দাভোস সম্মেলনে মোদী

দাভোস সম্মেলনে মোদী

গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নিয়েছিলেন দাভোস ইকনোমিক সম্মেলনে। সোমবার থেকেই শুরু হয়েছে সেই সম্মেলন। ৫ দিন ধরে চলবে এই ইকোনমিক সামিট। তার দ্বিতীয়দিনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। েসই সামিটে ভারতের অর্থনীতি নিয়ে বক্তব্য রাখছিলেন তিনি। ২০২২- সােল বিশ্বের অর্থনীতি কোন পথে চলবে তা নিেয়ই এই সামিেটর আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নিয়েছিলেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা।

খারাপ হয়ে যায় টেলিপ্রম্পটার

খারাপ হয়ে যায় টেলিপ্রম্পটার

সামিটের দ্বিতীয়দিনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় অনুযায়ী অনেক রাতেই শুরু হয়েছিল সম্মেলন। বলতে শুরু করার পর হঠাৎ করেই তাঁর টেলিপ্রম্পটার কাজ করা বন্ধ করে দেয়। ফলে মাঝ পথেই তিনি বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গিয়েছিল এই ঘটনা। বেশ দীর্ঘ সময় ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরা ফেরা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিপ্রম্পটার বিকল হয়ে যাওয়ার ঘটনা।

মোদীকে নিশানা রাহুলের

মোদীকে নিশানা রাহুলের

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এই টেলিপ্রম্পটার বিকল হয়ে যাওয়ার ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আক্রামণ শানিয়ে বলেছেন, টেলিপ্রম্পটারও চাইছিল না মিথ্যে বলতে। সেকারণে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ প্রধানমন্ত্রী যে অর্থনীতি নিয়ে একের পর এক মিথ্যে কথা বলে চলেছিেলন সেটা নিয়েই আক্রমণ শানিয়েছেন তিনি। কারণ দাভোস সম্মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শাসনকালে ভারতের অর্থনীতিকে কী কী সংস্কার করেছেন তা নিয়ে বক্তব্য রাখছিলেন। ঠিক সেই মুহূর্তে টেলিপ্রম্পটারটি কাজ করা বন্ধ করে দেয়।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং

সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিম তৈরি হয়েছে এটা নিয়ে। এক ব্যক্তি রাহুল গান্ধীর কটাক্ষের টুইট শেয়ার করেছেন। তার সঙ্গে রাহুল গান্ধীর একটি পুরনো ভিডি শেয়ার করেছেন। তাতে রাহুল বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে থেকে কিছু বলতে পারেন না। টেলিপ্রম্পটার দেখে বলেন তিনি। সেকথা যে সত্যি ছিল সেটা প্রমাণ হয়ে গিয়েছে আজ। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ও এই একই কথা দাবি করেছেন বহুবার। তিনি বলেছেন প্রধানমন্ত্রী মোদীর নিজে থেকে বলার কোনও ক্ষমতা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+