Rahul Gandhi: আর কত বিমানবন্দর আদানিদের হাতে তুলে দেবেন মোদী, প্রধানমন্ত্রীকে পাল্টা তোপ রাহুলের
ফের আদানি ইস্যুতে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার তিনি দেশের বিমানবন্দরগুলিকে আদানি গোষ্ঠির হাতে তুলে দেওয়ার ঘটনায় নিয়ে সরব হয়েছেন। রাহুল গান্ধী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে বলেছেন দেশের অধিকাংশ বিমানবন্দরই আদানিদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
লখনউ থেকে মুম্বই, গুয়াহাটি থেকে আহমেদাবাদ দেশের অধিকাংশ বিমানবন্দরই এখন পরিচালনা করে আদানি গোষ্ঠী। আর কত বিমানবন্দর আদানিদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদী। একের পর এক দেশের সম্পদ মোদী সরকার বেচে দিচ্ছে শিল্পপতিদের হাতে। আর কি কি তিনি বিক্রি করে দিয়েছেন সেটা কি প্রকাশ্যে বলেতে পারবেন? প্রধানমন্ত্রী মোদীকে সওয়াল করেছেন রাহুল।

প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী মোদী রাজস্থানে নির্বাচনী প্রচারে গিয়ে দাবি করেছিলেন ভোট এগিয়ে আসতেই আর আদানি আম্বানিদের বিরুদ্ধে কথা বলছেন না রাহুল গান্ধী। এতোদিন যিনি কেবল আদানি-আম্বানি করে সরব হয়েছিলেন। এখন কি সব ডিল হয়ে গিয়েছে। রাহুল গান্ধীর মুখ দিয়ে আদানি আম্বানি নিয়ে একটি কথাও কেন বলছেন না।
এখন কেন রাহুল গান্ধী অভিযোগ করেছেন ২০২০ সাল থেকে ২০২১ সালের মধ্যে সাত সাতটি বিমানবন্দর যেগুলি করদাতাদের টাকা দিয়ে তৈরি হয়েছিল সেগুলি আদানি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৫০ বছরের জন্য আদানি ভাইরা এই বিমানবন্দরগুলি পরিচালনা করবেন। তার মধ্যে রয়েছে মুম্বই, লখনউ, আহমেদাবাদ, ম্যাঙ্গালুরু, তিরুঅনন্তপুরম সহ একাধিক বিমানন্দর।
কবে এদের বিরুদ্ধে তদন্ত শুরু করবেন মোদী। কয়েক বছর আগে মোদী নিজেই বলেছেন বলেছিলেন কালো টাকা দিয়েছেন আদানি এবং আম্বানিরা। কবে তাঁদের বাড়িতে ইডি সিবিআই পাঠাবেন মোদী। ভিডিওয় প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। শুধু তাই নয় আদানি ডিফেন্স এরোস্পেসের বিজ্ঞাপন বিমানবন্দরগুলিতে রয়েছে সেটিও ভিডিওতে দেখিয়েছেন রাহুল গান্ধী।
এর আগে রাহুল গান্ধী দাবি করেছিলেন মোদীর হাতের বাইরে বেরিয়ে গিয়েছে নির্বাচন। ইন্ডিয়া জোটই সরকার গড়বে দিল্লিতে। সেই সঙ্গে ৩০ লক্ষ চাকরি ১৫ অগস্টের মধ্যে দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা সেই কথাও বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications