'৬৮ শতাংশ করের ভাগ তো নেয় কেন্দ্র', জ্বালানির দামে কর কমানো নিয়ে রাজ্যগুলিকে নিশানার পাল্টা তোপ রাহুলের

'৬৮ শতাংশ করের ভাগ তো নেয় কেন্দ্র', জ্বালানির দামে কর কমানো নিয়ে রাজ্যগুলিকে নিশানার পাল্টা তোপ রাহুলের

আকাশ ছোঁয়া জ্বালানির দাম বৃদ্ধির দায় অবিজেপি রাজ্যগুলির উপরে চাপিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম করে রাজ্যগুলিকে নিশানা করেছিলেন তিনি। তার পাল্টা জবাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, করের ৬৮ শতাংশ কেন্দ্র নেয়। তাহলে কেন রাজ্যগুলিকে দায়ী করা হচ্ছে। এই নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন তিনি। মোদী সরকারে এই মন্তব্য নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও মোদী সরকারকে তীব্র নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন ৯৭০০০ কোটি টাকা দিচ্ছে না কেন্দ্র। তার উপরে অবিজেপি রাজ্যকে নিশানা করছেন।

মোদীকে নিশানা রাহুলের

মোদীকে নিশানা রাহুলের

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি মোদীকে পাল্টা জবাবে বলেছেন পেট্রোপন্যের ৬৮ শতাংশ কর তো কেন্দ্র নিয়ে যায়। তাহলে তিনি কী করে রাজ্যগুলিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। মোদী রাজ্যগুলিরকে অকারণে দায়ী করছেন। তিনি বলেছেন কেন্দ্র সহযোগিতা করে না। উল্টে কর সংগ্রহ করে।

রাজ্যগুলিকে নিশানা মোদী

রাজ্যগুলিকে নিশানা মোদী

গতকাল দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকে পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে রাজ্যগুলিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক অবিজেপি রাজ্য জ্বালানির দামের উপর ভ্যাট কমায়নি। তার কারণেই সাধারণ মানুষে উপরে দামের বোঝা বেড়েছে। এক কথায় রাজ্যগুলির জন্য জ্বালানি তেলের দামের বোঝা বেড়েছে সেকথা বোঝানোর চেষ্টা করেছেন মোদী।

রাহুলের পাল্টা জবাব

রাহুলের পাল্টা জবাব

রাহুল গান্ধী তার পরের দিনই টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন। নিজেদের সব ব্যর্থতার দায় মোদী সরকার রাজ্যগুলির উপরে চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। টুইটে রাহুল গান্ধী লিখেছেন, তেলের দাম বাড়ার দায় রাজ্যের। কয়লার সংকট হলে রাজ্যের দায়। দেশে অক্সিজেনের সংকট হলেও রাজ্যের দায়। অথচ মোদী সরকার পেট্রোপন্যে ৬৮ শতাংশ কর নিয়ে চলে যাচ্ছে। নিজেদের দোষের বোঝা রাজ্যগুলির উপরে চাপাচ্ছেন মোদী।

ব্যর্থ মোদী সরকার

ব্যর্থ মোদী সরকার

তেলের দাম বৃদ্ধি নিয়ে অবিজেপি রাজ্যগুলিকে প্রধানমন্ত্রী মোদীর দায়ী করা নিেয় তীব্র নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি অভিযোগ করেছেন ৯৭,০০০ কোটি টাকা কেন্দ্র এখনও রাজ্যকে ফেরত দেয়নি। এদিকে সব জিনিসের দাম বাড়িয়ে চলেছে। মোদী সরকারকে এক প্রকার তুলোধনা করেছেন তিনি। এর আগেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+