Rahul Gandhi: আদানিদের বিরুদ্ধে সুর চড়াতেই বিরোধীদের ফোনে উঁকি-ঝুঁকি, মোদী সরকারকে নিশানা রাহুলের
আইফোনে অ্যাপেলের অ্যালার্ট মেসেজ নিয়ে মোদী সরকারকে তীব্র নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি কটাক্ষ করে বলেছেন আদানীদের নিয়ে বিরোধীরা সুর চড়াতেই তাঁদের ফোনে উঁকি-ঝুঁকি দেওয়ার এজেন্সি নিয়োগ করা হয়েছে।
বিরোধীদের ফোন হ্যাক করার জন্য এজেন্সি নিয়োগ করেছে মোদী সরকার। কিন্তু অ্যাপেলের ফোনে যে সেটা করা সম্ভব নয় তা বুঝতে পারেননি তাঁরা। অ্যাপেলের অ্যালার্ট মেসেজ মোদী সরকারের সব চক্রান্ত ফাঁস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সকাল থেকে তোলপাড় জাতীয় রাজনীতি। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের একটি ট্যুইটে শোরগোল ফেলে দিয়েছে সকাল থেকে। মহুয়া মৈত্র ট্যুইট করেছিলেন অ্যাপেলের একটি অ্যালার্ট মেসেজ। তাতে লেখা ছিল তাঁর ফোন হ্যাক করার চেষ্টা হয়েছে। মহুয়া মৈত্রের সেই মেসেজের পর একে একে অন্যান্য বিরোধী দলের রাজনৈতিক নেতারাও জানাতে শুরু করেন তাঁদের ফোনেও অ্যালার্ট মেসেজ দিয়েছে অ্যাপেল।
রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে শশী থারুর আপ সাসংদ রাঘব চড্ডা, এমআইএম-সুপ্রিমো আসাদ উদ্দিন ওয়েইসিও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁর ফোনেও এই ধরনের অ্যালার্ট মেসেজ এসেছে। পুরোটাই মোদী সরকারের পরিকল্পনা বলে অভিযোগ করেছিলেন তাঁরা। মোদী সরকার পরিকল্পনা করে ইন্ডিয়া জোট এবং অবিজেপি দলের নেতাদের ফোন হ্যাক করার চেষ্টা করছে।
এদিকে বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছিলেন এটা অ্যালগারিদিমের কারণে ঘটেছে। তার পাল্টা শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছিলেন শুধু মাত্র অবিজেপি দলের নেতাদের ফোনেই এই ধরনের অ্যালগারিদিম সমস্যা হচ্ছে বিজেপি নেতাদের ফোনে হচ্ছে না। তার পরেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী সরকারকে তীব্র নিশানা করে বলেন যে আদানিদের নিয়ে প্রশ্ন তুলতেই মোদী সরকার বিরোধীদের ফোনে উঁকিঝুঁকি শুরু করেছে। এজেন্সি নিয়োগ করে বিরোধীদের ফোন হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। মোদী সরকারকে আদানি সরকার বলে কটাক্ষ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications