গোয়া সফরের প্রথম দিনেই বিজেপিকে কড়া নিশনা রাহুলের, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিস্ফোরক অভিযোগ

গোয়া সফরের প্রথম দিনেই বিজেপিকে কড়া নিশনা রাহুলের, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিস্ফোরক অভিযোগ

গোয়া সফরের প্রথম দিনেই বিজেপিকে তীব্র আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। গোয়াতে এই মুহুর্তে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। একই সময়ে গোয়ায় দুই শীর্ষ রাজনৈতিক দলের নেতার উপস্থিতিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দলবদল রুখতেই রাহুল গান্ধীর এই গোয়া সফর বলে মনে করা হচ্ছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে বিস্ফোরক অভিযোগ

গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল গান্ধী বলেছেন, যেখানে আন্তর্জাতি বাজারে যেখানে পেট্রোল-ডিজেলের দাম কমছে। সেখানে বেশি মাত্রায় কর বসিয়ে নিজের কোষাগার ভরার জন্য পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে চলেছে মোদী সরকার। প্রসঙ্গত উল্লেখ্য উৎসবের মরশুমে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে েপট্রোল-ডিজেলের দাম। পেট্রোল লিটার প্রতি ১০০ টাকা পেরিয়ে ১১০-এ পৌঁছে গিয়েছে। অন্যদিকে ডিেজলও ১০০ টাকা প্রতি লিটারে পৌঁছে গিয়েছে গোটা দেশে। কোথাও কোথাও আবার ১০০ টাকারও বেশি হয়ে গিয়েছে ডিজেলের দাম।

রাহুল গান্ধী এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য মোদী সরকারকেই দায়ী করেছেন তিনি বলেছেন ৪-৫ জনকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মোদী সরকার এই কাজ করছে। বেশি বেশি করে কর চাপাচ্ছে। এই নিয়ে এক মৎস্যজীবীর কাছে প্রশ্ন করেছিলেন তিনি। তার উত্তরে সেই মৎস্যজীবী বলেন, যদি কংগ্রেস পেট্রোল-ডিজেলের দাম কম করতে পারে তাহলে তাঁদের জীবন যাপন অনেকটাই সহজ হয়। তাঁর উত্তরে রাহুল গান্ধী বলেছেন ইউপিএ সরকারের আমলে আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম যা ছিল তার থেকে অনেকটাই এখন কম রয়েছে। কিন্তু তার পরেও মোটা টাকা দিতে হচ্ছে দেশবাসীকে। মোদী সরকারের এই কৌশলে চার থেকে পাঁচ জন লাভবান হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রাহুল গান্ধী দাবি করেছেন আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম বাড়েনি। দাম বেড়েছে ভারতে।

এদিকে কংগ্রেসে একই সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি শোরগোল ফেলে দিয়েছে। দলের ভাঙন রুখতেই রাহুল গান্ধী সেখানে পৌঁছে গিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেস একাধিক রাজ্যে সংগঠন শুরু করার পর থেকেই কংগ্রেসে ভাঙন ধরেছে। ত্রিপুরায় একাধিক কংগ্রেস কর্মী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। অন্যদিকে অসমে কংগ্রেসের বড় নেত্রী সুস্মিতা দেবও যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। মেঘালয়ে ভাঙন ধরতে ধরতেও ধরেনি। গোয়ায় ভাঙন রুখতে পারেনি রাহুল গান্ধী। কংগ্রেসে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপরে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন নফিসা আলি, জনপ্রিয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। আরও যোগদানের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। তাই হয়ত তড়িঘড়ি রাহুল গান্ধীকে সেখানে পাঠিয়েছেন সোনিয়া গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+