'কংগ্রেসকে ভয় দেখিয়ে কিছু হবে না, বুঝে গিয়েছে ইডি' কটাক্ষ রাহুলের

'কংগ্রেসকে ভয় দেখিয়ে কিছু হবে না, বুঝে গিয়েছে ইডি' কটাক্ষ রাহুলের

কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। সেটা বুঝে গিয়েছে ইডি। কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র নিশানা রাহুল গান্ধীর। ন্যাশনাল েহরাল্ড মামলায় টানা চার দিন ধরে জেরা করা হয়েছে কংগ্রেস নেতাকে। বুধবার থেকে পর পর ২ দিন তাঁকে জেরা করা হবে না বলে জানিয়েছেন তিনি। আগামিকাল আবার সোনিয়া গান্ধীকে জেরা করার জন্য তলব করা হয়েছে। এদিকে করোনা সংক্রমণ কাটিয়ে গতকালই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সোনিয়া গান্ধী।

ইডিকে নিশানা রাহুলের

ইডিকে নিশানা রাহুলের

লাগাতার কয়েক দফায় জেরা করা হয়েছে রাহুল গান্ধীকে। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী উভয়কেই তলব করা হয়েছিল। িকন্তু সোনিয়া গান্ধী করোনা সংক্রমিত হয়ে পড়ায় তাঁকে হাজিরা দিেত হয়নিষ রাহুল গান্ধীকে হাজিরা দিতে হয়েছে। প্রথমে পর পর তিনদিন জেরা করা হয় রাহুল গান্ধীকে। তিনদিনে ৫০ ঘণ্টা জেরা করা হয়েছিল রাহুলকে। তারপরে আবার ২০ তারিখ তাঁকে জেরা করে ইডি। ২২ এবং ২৩ জুন তাঁকে ছাড় দওয়া হয়েছে। রাহুল গান্ধী বুধবার ইডিকে নিশানা করে বলেছেন, তদন্তকারীরা বুঝে গিয়েছে কংগ্রেস নেতাদের ভয় দেখানো যাবে না। তারা ভয় পায় না। তাঁদের মনের জোর অনেক বেশি।

সোনিয়া গান্ধীকে তলব

সোনিয়া গান্ধীকে তলব

ন্যাশনাল হেরাল্ড মামলায় তলব করা হয়েছে সোিনয়া গান্ধীকে। গতকালই তিনি করোনা সংক্রমণ কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এরই মধ্যে সোনিয়াকে আগামিকাল হাজিরা দেওয়ার জন্য তলব করেছে ইডি। কাল সোনিয়া গান্ধী হাজিরা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এখনও শরীরে খুব একটা ভাল নেই তাঁর। বাড়িতে ফিরলেও চিকিৎসকরা তাঁকে বিশ্রামেই থাকতে বলেছে।

৫০ ঘণ্টা ধরে রাহুলকে জেরা

৫০ ঘণ্টা ধরে রাহুলকে জেরা

তিনদিনে ৫০ ঘণ্টা ধরে েজরা করা হয়েছে রাহুল গান্ধীকে। একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারীকরা। প্রায় মধ্যরাত পর্যন্ত চলেছে জেরা। প্রথম দিন রাহুল গান্ধী একা গেলেও পরের দিন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী গিয়েছিলেন সঙ্গে। রাহুল গান্ধীকে ইডি জেরার প্রতিবাদে দিল্লিতে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন প্রথম সারির কংগ্রেস নেতারা। অধীর চৌধুরী, পি চিদাম্বরম থেকে শুরু করে সচিন পাইলট সকলেই বিক্ষোভ দেখিেয়ছেন রাহুলকে ইডির জেরার প্রতিবাদে।

অগ্নিপথ প্রত্যাহারের দাবি

অগ্নিপথ প্রত্যাহারের দাবি

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করা উচিত। দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দিল্লির যন্ত্ররমন্তরে সত্যাগ্রহ করেছন কংগ্রেস নেতারা। প্রিয়াঙ্কা গান্ধী, সচিন পাইলট সহ একাধিক প্রথম সারির নেতাদের সেখানে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে। মোদী সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইডি-সিবিআইয়ের মত কেন্দ্রীয় এজেন্সি গুলিকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন সচিন পাইলট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+