সত্যের পথ দেখায় হিন্দুরা, আর হিন্দুত্ববাদীরা ধর্মের নামে লুঠ চালায়, অযোধ্যায় জমি কাণ্ড নিয়ে নিশানা রাহুলের

সত্যের পথ দেখায় হিন্দুরা, আর হিন্দুত্ববাদীরা ধর্মের নামে লুঠ চালায়, অযোধ্যায় জমি কাণ্ড নিয়ে নিশানা রাহুলের

অযোধ্যায় জমি বিতর্ক নিয়ে সরাসরি বিজেপিকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেছেন, হিন্দুরা সত্যের পথ দেখায়। আর হিন্দুত্ববাদীরা ধর্মের নাম করে লুঠ করে। অযোধ্যায় রাম মন্দিরের চারপাশে যেভাবে জলের দরে জমি কেনা হচ্ছে তা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল গোটা দেশে। তার প্রেক্ষিতেই রাহুল গান্ধী এই মন্তব্য করেন।

অযোধ্যায় জমি কাণ্ড নিয়ে নিশানা রাহুলের

অযোধ্যায় রাম মন্দিরের চারপাশে জলের দরে বিক্রি হয়ে যাচ্ছে জমি। রামমন্দির সংলগ্ন এলাকায় জমি কেনার হুড়োহুড়ি পড়ে গিয়েছে। দলিত গ্রামবাসীদের জমি জলের দরে বিক্রি হয়ে যাচ্ছে। এই তথ্য গতকাল প্রকাশ্যে আনে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। তারপরেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কারণ অযোধ্যার রামমন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে জমি কেনার তালিকায় রয়েছে বিজেপি বিধায়ক থেকে শুরু করে পুলিশ অফিসাররাও। জেলা শাসক, এসডিও, বিডিও থেকে শুরু করে ব্যরোক্র্যাটরাও নিজেদের আত্মিয়দের নামে জমি কিনতে শুরু করেছেন সেখানে। কয়েক একর জমি ৩২ থেকে ৩২ লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে।

এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। গতকালই এই ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে বিজেপিকে তীব্র নিশানা করে লিখেছেন, হিন্দু সত্যের পথ দেখায়, আর হিন্দুত্ববাদীরা ধর্মের নাম করে লুঠ করে। অযোধ্যায় যেভাবে জলের দরে জমি বিক্রি হচ্ছে তা নিয়েই তীব্র নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে অমেঠিতে প্রচারে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী সরকারকে তীব্র নিশানা করে বলছিলেন দেশবাসীর সব সমস্যার মূলে রয়েছে হিন্দুত্ববাদীরা। তাঁদের জন্যই অগ্নিমূল্য বাজার, কর্মসংস্থানের অভাব। তাঁরাই ধর্মের নাম করে মানুষকে লুঠ করেন বলে সরাসরি অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

পাঞ্জাবে পর পর দুটি গণপিটুনির ঘটনা নিয়েও মোদী সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেতা। টুইটে তিনি লিখেছিলেন ২০১৪ সালের আগে দেশে গণপিটুনি শব্দটার সঙ্গে কেউ পরিচিত ছিল না। ২০১৪ সালের পরেই দেশে গণপিটুনির ঘটনা বাড়তে শুরু করে বলে তীব্র নিশানা করেছেন তিনি। এদিকে আবার রাহুল গান্ধীকে পাল্টা নিশানা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি বলেছেন রাজীব গান্ধী গণপিটুনির জনক। কংগ্রেসই প্রথম শিখদের কীভাবে নৃশংসভাবে হত্যা করা যায় তা দেখিয়ে দিেয়ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+