গান্ধী জয়ন্তীতেই নতুন শপথ রাহুলের! হাথরস গণধর্ষণ ও কৃষি বিলের বিরোধিতায় জোরদার আন্দোলনে কংগ্রেস
গান্ধী জয়ন্তীতেই নতুন শপথ রাহুলের! হাথরস গণধর্ষণ ও কৃষি বিলের বিরোধীতায় জোরদার আন্দোলনে কংগ্রেস
হাথরস গণধর্ষণ কাণ্ডের রেশ ধরে গত দু-দিন ধরেই উত্তাল হয়েছে গোটা দেশ। নারী নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণ ঠেকাতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের ব্যর্থতাকে কাঠগড়ায় তুলে দেশব্যাপী আন্দোলনে নেমেছে কংগ্রেস সহ প্রায় সমস্ত বিরোধীরাই। অন্যদিকে কেন্দ্রের নয়া কৃষি বিলের প্রতিবাদে গত কয়েকদিন থেকেই রাস্তায় আছেন পাঞাব-হরিয়ানার কৃষিকেরা। এমতাবস্থায় দেশব্যাপী বিজেপি বিরোধী আন্দোলনকে জোরদার করতেই গান্ধী জয়ন্তীতেই নতুন করে শপথ নিতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।

উত্তরপ্রদেশ পুলিশের হাতে হেনস্থার শিকার রাহুল
এদিকে বৃহঃষ্পতিবার উত্তরপ্রদেশের হাথরাসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার মুখে একাধিক জায়গায় তাদের পথ আটকায় পুলিশ। কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশ তুমুল ধস্তাধস্তিও হয় বেশ কয়েক দফায়। এমতাবস্থায় উত্তরপ্রদেশের সীমানায় যমুনা এক্সপ্রেসওয়ের কাছে পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সোনিয়া পুত্র। তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলেও দেন উত্তরপ্রদেশের পুলিশের এক জনৈক কনস্টেবল। পরে প্রিয়াঙ্কা ও রাহুলকে গ্রেফতারও করা হয়।

টুইটবার্তায় কী শপথ নিলেন রাহুল?
এদিকে গ্রেফতারির মেয়াদ কয়েকঘণ্টা হলেও রাহুলের এই ধাক্কার জবাব দিতে দেশজুড়ে পথে নামতে দেখা যায় কংগ্রেসকে। উত্তাল হয়ে ওঠে কর্নাটক, দিল্লি, পাঞ্জাব, বাংলা সহ একাধিক রাজ্য। এমতাবস্থায় গান্ধীজির ১৫১তম জন্মবার্ষিকীতে মহাত্মার আদর্শেই ফের নিজেকে শানিত করে নিতে দেখা যায় রাহুলকে। গান্ধীজির বাণী স্মরণ করে টুইটবার্তায় এদিন রাহুল শপথ করে বলেন, " আমি পৃথিবীর কাউকে ভয় পাই না। কোনও অবিচারের সামনে আমি কখনও মাথা নত করব না। সত্যেকে হাতিয়ার করেই আমি অসত্য পরাভূত করব। অসত্যের বিরোধিতা করার জন্য আমি সমস্ত কষ্ট সহ্য করতে পারি।"

বিজেপি বিরোধী আন্দোলেন জোরদার করতে ৩রা অক্টোবর পাঞ্জাব-হরিয়ানা সফরে রাহুল
এদিকে এদিনই নয়া কৃষি বিলের জেরে দেশব্যাপী কৃষকদের দুঃখ-দুর্দশার কথা তুলেও ফের সরব হন সোনিয়া গান্ধাী। এদিকে কৃষি বিল বিরোধী আন্দোলন আরও জোরদার করতে আগামী ৩রা অক্টোবর পাঞ্জাব-হরিয়ানায় আয়োজিত তিন দিন ব্যাপী ট্রাক্টর ব়্যালিতে যোগদান করতে যাচ্ছেন রাহুল। যেখানে তার সঙ্গে থাকবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

বাংলাজুড়ে বড়সড় আন্দোলেন ডাক অধীরের
এদিকে উত্তরপ্রদেশ পুলিশের হাতে রাহুল গান্ধীর হেনস্থার প্রতিবাদে এদিন রাজ্যের কংগ্রেস কর্মীরাও বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। ইতিমধ্যেই একাধিক জায়গায় পথেও নামতে দেখা গেছে তাদের। মহাত্মা গান্ধীর জন্মদিবসেই বিজেপি বিরোধী আন্দোলনকে আরও জোরদার করতে কংগ্রেস কর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।












Click it and Unblock the Notifications