টিআরএস আসলে টি-আরএসএস! মোদী-কেসিআরের পার্টনারশিপ ভাঙাই চ্যালেঞ্জ রাহুলদের
তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি অর্থাৎ টিআরএসের প্রকৃতনাম কী তা ব্যাখ্যা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জোটসঙ্গী টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুকে পাশে নিয়ে রাহুল বলেন, ‘টিআরএস’ আসলে ‘টিআরএসএস’।
তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি অর্থাৎ টিআরএসের প্রকৃতনাম কী তা ব্যাখ্যা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জোটসঙ্গী টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুকে পাশে নিয়ে রাহুল বলেন, 'টিআরএস' আসলে 'টিআরএসএস'। আর টিআরএস সুপ্রিমো কেসি রাও হলেন নরেন্দ্র মোদীর কেয়ারটেকার। তিনি নরেন্দ্র মোদীকে বাঁচানোর চেষ্টা করছেন।

মোদী-কেসি রাওয়ের পার্টনারশিপ
রাহুল গান্ধী বলেন, আমরা আসলে মোদী-কেসি রাওয়ের পার্টনারশিপটা ভাঙার চেষ্টা করছি। আমাদের বিশ্বাস এইবার তা করেই ছাড়ব। তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও বিজেপির ভিত তেলেঙ্গানা থেকে উপড়ে ফেলতে সক্ষম হব আমরা। টিআরএসকে শাসন থেকে হটিয়ে তেলেঙ্গানাকে সাজিয়ে তোলাই আমাদের লক্ষ্য।

স্বপ্নের তেলেঙ্গানা গড়ব
রাহুল বলেন, তেলেঙ্গানায় মানুষের কথাই শেষ হবে। আর দুদিন পর নির্বাচন স্থির হয়ে যাবে মানুষ কাকে সমর্থন করছেন। আমরা তেলেঙ্গানার মানুষের স্বপ্নপূরণ করব। তেলেঙ্গানাবাসীর প্রতি রাহুলের অনুরোধ, আমরা আপনাদের কথা শুনব। আপনাদের স্বপ্নের তেলেঙ্গানা গড়ে তুলব। আপনারা শুধু আমাদের একবার সুযোগ দিন।

কেসি রাও মোদীর সমর্থক
টিআরএস সুপ্রিমোকে নিশানা করে রাহুল বলেন, কেসি রাও আসলে মোদীর সমর্থক। তিনি দিল্লিতে মোদীকে সমর্থন করেন। দিল্লিতে মোদী, রাজ্যে কেসি রাও- এভাবেই পার্টনারশিপ চালাচ্ছেন তাঁরা। এই পার্টনারশিপ ভাঙতেই হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, নোটবন্দি থেকে শুরু করে জিএসটি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচন কেসি রাও সমর্থন করেছেন মোদীকেই।

ভাঙতে হবে পার্টনারশিপ
রাহুল বলেন, প্রথমে তেলেঙ্গানায় কেসি রাওকে হারাতে হবে। তারপর আমরা জোটবদ্ধ হয়ে কেন্দ্রে মোদীকে হারাব। পার্টনারশিপ একবার ভাঙতে পারলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে ওদের ইনিংস। মোদীকে সরানোর জন্য সবাই সংঘবদ্ধ হয়েই আসছে। এই সেমিফাইনাল যুদ্ধ জিতলেই অর্ধেক কাজ হয়ে যাবে।












Click it and Unblock the Notifications