পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, ট্রাম্পের টুইট নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির কথা বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠুকলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির কথা বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঠুকলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। পাকিস্তান সম্পর্কে ট্রাম্পের টুইটের প্রেক্ষিতে রাহুল গান্ধী টুইট করে কটাক্ষ করেন। তিনি বলেন, দেখুন মোদীজি, প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও একবার জড়িয়ে ধরার প্রয়োজন রয়েছে।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, ট্রাম্পের টুইট নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের

দিন দুয়েক আগেই হাক্কানি জঙ্গি গোষ্ঠীর হাত থেকে এক আমেরিকান পরিবারকে ছাড়িয়ে আনে পাকিস্তান সেনা। এই ঘটনায় অভিভূত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গলে জল হয়ে যান। এতদিন সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানের মুণ্ডপাত করা ট্রাম্পই সুর বদলে বলেন, পাকিস্তান ও সেদেশের নেতাদের সঙ্গে নতুন করে সম্পর্কের উন্নতি শুরু হয়েছে। বহু ক্ষেত্রে সহযোগিতার জন্য় পাকিস্তানের নেতাদের ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প।

এদিকে ট্রাম্পের এই টুইট ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। টুইট করে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও একবার জড়িয়ে ধরতে হবে মোদীকে। উল্লেখ্য, মার্কিন সফরে গিয়ে ট্রাম্পকে জড়িয়ে ধরেই অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।

পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কের উন্নতি হলে তা যে ভারতের জন্য মোটেও খুব একটা সুখকর হবে না, তা বলে দেওয়ার প্রয়োজন নেই। সন্ত্রাস ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও এতদিন পর্যন্ত আমেরিকাকে পাশে পেয়ে এসেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+