আর্থিক মন্দা নিয়ে অর্থমন্ত্রী নির্মলাকে আক্রমণ রাহুলের

দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এই অবস্থার জন্য দায়ী করে রাহুল বলেছেন, দেশেকে আর্থিক সংকট থেকে বের করতে

দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে এই অবস্থার জন্য দায়ী করে রাহুল বলেছেন, দেশেকে আর্থিক সংকট থেকে বের করতে হলে প্রয়োজন একটি সুষ্ঠু ও সুসঙ্ঘবদ্ধ পরিকল্পনা। কোনও বোকা বোকা দুহাজার বছরের পুরনো নীতি নিয়ে আর্থিক ব্যবস্থা ফেরানো যায় না।

রাহুলের কটাক্ষ

রাহুলের কটাক্ষ

দেশের আর্থিক দুরবস্থার জন্য রাহুল গান্ধী সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেই দুষেছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন প্রাচীন আমলের নীতি নিয়ে কখনও দেশের অর্থনীতির হাল ফেরানো সম্ভব নয়। টুইটে রাহুর গান্ধী লিখেছেন দেশের আর্থিক অবস্থা ফেরাতে প্রয়োজন সুষ্ঠু এবং সুপরিকল্পিত পরিকল্পনার। সেটার অভাব দেখা দিয়েছে।

মনমোহনের পরামর্শ

মনমোহনের পরামর্শ

কয়েকদিন আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই আর্থিক দুরবস্থার জন্য দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন দেশের আর্থিক দুরবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর জন্য মোদীর আর্থিক নীতিই দায়ী বলে দাবি করেছিলেন তিনি।

নির্মলা সীতারামনের

নির্মলা সীতারামনের

কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, গাড়ি শিল্পের এই মন্দার জন্য দায়ী প্রাচীনপন্থি মানসিকতা। তিনি দাবি করেছিলেন এখন এই প্রাচীন পন্থীরা অ্যাপ নির্ভর গাড়িতে ঘুরতে ভালবাসেন। তার প্রেক্ষিতেই রাহুলের এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।

নির্মলার যুক্তি খারিজ

নির্মলার যুক্তি খারিজ

যদিও নির্মলা সীতারামনের এই বক্তব্য খারিজ করে ছিয়েছে একাধিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা। মারুতি সুজুকির মতো সংস্থার কর্নধার দাবি করেছিলেন ওলা উবেরে কারণে গাড়ি বিক্রি কমছে এই বক্তব্যের সঙ্গে সহমত নন তিনি। গাড়ি কেনার লোক এখনও রয়েছে দেশে। কেবল মাত্র হাতে টাকা না থাকার কারণে তাঁরা গাড়ি কিনতে পারছেন না বলে দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+