Rahul Gandhi on Bharat Jodo Yatra: তাদের রোড-শোতে কী হয়? নিরাপত্তা নিয়ে বিজেপিকে পাল্টা নিশানা রাহুলের

ভারত জোড়ো যাত্রা এই মুহূর্তে রয়েছে দিল্লিতে। ৩ জানুয়ারি তা উত্তর প্রদেশে প্রবেশ করবে। তার আগে এদিন দিল্লিতে করা সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন যাত্রায় নিরাপত্তার প্রোটোকল মানা হচ্ছে না, এমনই অভিযোগ তা

ভারত জোড়ো যাত্রা এই মুহূর্তে রয়েছে দিল্লিতে। ৩ জানুয়ারি তা উত্তর প্রদেশে প্রবেশ করবে। তার আগে এদিন দিল্লিতে করা সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন যাত্রায় নিরাপত্তার প্রোটোকল মানা হচ্ছে না, এমনই অভিযোগ তাঁর বিরুদ্ধে এনে বিজেপি নেতৃত্বাধীন সরকার কেস তৈরি করতে চাইছে।

কোভিডের কারণে যাত্রা বন্ধ করতে তাঁকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিজেপিকে নিশানা করে তিনি পাল্টা প্রশ্ন করেছেন, বিজেপির রোড-শো কি কোভিডের প্রোটোকল ভঙ্গ করে না?

নিরাপত্তার অজুহাত তুলছে কেন্দ্র

নিরাপত্তার অজুহাত তুলছে কেন্দ্র

এদিন রাহুল গান্ধী বলেছেন, তাঁর (রাহুল) নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রক বলছে, বুলেটপ্রুফ গাড়িতে যান। কিন্তু সেটা তিনি কী ভাবে করতে পারেন, প্রশ্ন করেছেন রাহুল। তিনি বলেছেন, তাঁকে এই যাত্রায় পায়ে হেঁটে যেতে হবে। কেন্দ্র জানে এব্যাপারে কোন ধরনের নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। তবুও তারা বিষয়টিকে ইস্যু করছে।
এর আগে কংগ্রেসের তরফে কোভিড নিয়ে রাহুল গান্ধীর কাছে পাঠানো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার চিঠি প্রতিক্রিয়া জানিয়েছে। কংগ্রেস বলেছে, জনপ্রিয়তার কারণে যে কোনও উপায়ে এই যাত্রা বন্ধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

বিরোধীদের মধ্যে ঐক্যের আহ্বান

বিরোধীদের মধ্যে ঐক্যের আহ্বান

অন্যদিকে রাহুল গান্ধী বিরোধীদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, বিজেপির বিরুদ্ধে আন্ডার কারেন্ট রয়েছে। তিনি আরও বলেছেন, বিজেপির বিকল্পের জন্য বিরোধীরে মধ্যে কার্যকর সমন্বয় সাধন করতে হবে।
ভারত জোড়ো যাত্রায় সমর্থনের প্রসঙ্গে রাহুল বলেছেন, প্রত্যেক বিরোধী নেতা ভারত জোড়ো যাত্রায় কংগ্রেসের সঙ্গে রয়েছেন। তবে সবারই কিছু রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে, উল্লেখ করেছেন রাহুল। কংগ্রেস নেতা বলেছেন, বিরোধী নেতাদের মধ্যে সম্পর্ক ভাল করার চেষ্টা করবে কংগ্রেস।

সবার জন্য খোলা

সবার জন্য খোলা

রাহুল বলেছেন, ভারত জোড়ো যাত্রার দরজা সবার জন্য খোলা। তারা এই যাত্রায় কাউকে বাধা দেবেন না। তিনি আরও বলেছেন, অখিলেশজি, মায়াবতীজি এবং অন্য সবাই চান প্রেমের ভারত। রাহুল গান্ধী বলেছেন এই যাত্রার লক্ষ্য হল ঘৃণার বিরুদ্ধে জাতিকে একত্রিত করা। এই যাত্রায় কংগ্রেস সফল বলেও দাবি করেছেন তিনি। এই যাত্রা বেকারত্বের সমস্যা, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সাড়া জাগিয়েছে। এই যাত্রা চিন্তার নতুন রাস্তা দেখাবে বলেও মনে করেন তিনি।
যাত্রা নিয়ে বিজেপি কটূক্তি প্রসঙ্গে রাহুল বলেছেন, বিজেপি অনেক প্রচার করে, কিন্তু সত্যের বিরুদ্ধে তারা লড়াই করতে পারে না। রাহুল বলেছেন, কোনও পূর্ব পরিকল্পনা ছাড়াও এই যাত্রার শুরু করেছিলেন। এই যাত্রা থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

বিজেপি-আরএসএস কংগ্রেসকে সাহায্য করবে

বিজেপি-আরএসএস কংগ্রেসকে সাহায্য করবে

রাহুল গান্ধী বলেছেন, তিনি চার আরএসএস-বিজেপি কংগ্রেসের প্রতি আক্রমণাত্নক হোক। তা কংগ্রেসকে তাদের আদর্শ বুঝতে সাহায্য করবে বলেও মন্তব্য করেছেন তিনি। রাহুল বলেছেন, তিনি তাদেরকে নিজের গুরু বলে মনে করেন। কেননা তারাই তাঁকে(রাহুল) পথ দেখাচ্ছেন। তাঁর কী করা উচিত নয়, সেব্যাপারে প্রশিক্ষণ দিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+