Rahul Gandhi: কোর্টের নোটিস পেলেন রাহুল গান্ধী, ৭ জানুয়ারি হাজিরা; কোন মামলায় সমন?
Rahul Gandhi: সংসদে ধাক্কাধাক্কি তরজায় তাঁর বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়েছে। আর এবার লোকসভা ভোটের সময় জাতগণনা নিয়ে উসকানিমূলক মন্তব্য করার খেসারত। রাহুল গান্ধীকে নোটিস (Notice) পাঠাল উত্তরপ্রদেশের বরেলীর এক আদালত (Bareilly Court)। আগামী ৭ জানুয়ারির মধ্যে কংগ্রেস সাংসদকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সারা ভারত হিন্দু মহাসংঘ সংগঠনের তরফে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সংগঠনের মণ্ডল সভাপতি পঙ্কজ পাঠকের করা মামলায় রাহুলকে সমন পাঠিয়েছে আদালত। এর আগে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করতে অগাস্টে এমপি-এমএলএ কোর্টে (MP MLA Court) গিয়েছিলেন পঙ্কজ। কিন্তু তখন তা খারিজ হয়ে গিয়েছিল। এরপর জেলা জজ আদালতে গৃহীত হয় মামলা।

পঙ্কজ পাঠকের আইনজীবী বীরেন্দ্র পাল গুপ্তা এপ্রসঙ্গে জানান, লোকসভা ভোটের সময় রাহুল গান্ধী বলেছিলেন সমাজের পিছিয়ে পড়া শ্রেণির হাতে থাকা সম্পদের পরিমাণ কম। এরকমটা চলতে থাকলে সংখ্যাগুরুরা বেশি বেশি সম্পদ অধিগ্রহণ করতে চাইবে বলে মন্তব্য করেছিলেন রয়বরেলীর (Rae Bareli Congress MP) কংগ্রেস সাংসদ। রাহুলের এই মন্তব্যের জেরেই বিতর্ক মাথাচাড়া দেয়।
রাহুল গান্ধীর ওই মন্তব্য দেশে গৃহযুদ্ধ বাঁধাতে উসকানিমূলক হতে পারে বলে জানান আইনজীবী। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে জাতিবিদ্বেষ তৈরি করাই রাহুলের লক্ষ্য ছিল বলে দাবি করেন ওই আইনজীবী। সমাজের পিছিয়ে থাকা শ্রেণির মধ্যে হিংসার আগুন ছড়িয়ে দিতে ইচ্ছাকৃত রাহুল গান্ধী ওই মন্তব্য করেন বলে দাবি পঙ্কজের আইনজীবীর।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রচারে হায়দরাবাদের একটি সভা থেকে রাহুল বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশব্যাপী জাতগণনা ছাড়াও বেশকয়েকটি সমীক্ষা করবে। দেশের সম্পদের সুষম বণ্টনের জন্য আর্থিক সমীক্ষা করার কথা বলেছিলেন রাহুল।
ওবিসি, তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সমীক্ষা (Survey) করার কথা বলেছিলেন। রাহুলের সেই মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়। এবার তা নিয়ে মামলায় সমনের নোটিস (summoned) পেলেন রাহুল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications