মোদীর সাহায্যপ্রার্থী রাহুল গান্ধী, সবরকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
কেরলে ফের একবার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কেরলের নয়টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে রাহুলের নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাড।
কেরলে ফের একবার মাত্রাতিরিক্ত বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কেরলের নয়টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে রয়েছে রাহুলের নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাড। যেখান থেকে এবার রেকর্ড মার্জিনে জিতেছেন রাহুল। বন্যা পরিস্থিতির জেরে জনজীবন বিপর্যস্ত। মানুষকে আশ্রয় নিয়ে হয়েছে ত্রাণশিবিরে।

যার জেরে মোদীকে ফোন করে ত্রাণের সাহায্যের আবেদন করেছেন রাহুল। নরেন্দ্র মোদীও সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এমনটাই জানিয়েছেন রাহুল।
Wayanad MP @RahulGandhi spoke to the Prime Minister seeking all possible assistance for the people severely affected by the floods and landslides in the state, especially in Wayanad. The PM has assured to provide any assistance required to mitigate the effects of the disaster.
— Rahul Gandhi - Wayanad (@RGWayanadOffice) August 9, 2019
পাশাপাশি দলের নেতা-কর্মীদেরও এগিয়ে আসার বার্তা দিয়েছেন রাহুল। টুইটারে তিনি লিখেছেন, কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, বিহারে বন্যা পরিস্থিতি সঙ্কটজনক। লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া। সকলকে বন্যা পীড়িতদের সাহায্য করতে আবেদন করছি।
রাহুল এটাও লিখেছেন, তিনি ওয়ানাডে যেতে চেয়েছিলেন। তবে তিনি গেলে উদ্ধারকার্যে বিঘ্নিত হতে পারে বলে আপাতত তিনি যাচ্ছেন না। পরিস্থিতি কিছুটা উন্নতি হলে তিনি কেরল যাবেন বলে রাহুল জানিয়েছেন।
[বন্যার কবলে দক্ষিণ ভারত, বিধ্বস্ত জনজীবন, দেখুন ফটোগ্যালারি]












Click it and Unblock the Notifications