Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারত জোড়ো ন্যায় যাত্রায় কৃষকদের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী! মাথায় গামছা বেঁধে খাটে বসে বললেন কথা

ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিহারে প্রবেশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ফের পশ্চিমবঙ্গে প্রবেশের আগে তিনি এদিন ছিলেন বিহারের পূর্ণিয়ায়। এদিন সেখানে তাঁকে একেবারে দেশীয় পোশাকে পাওয়া গিয়েছে। তিনি মাথায় গামছা বেঁধে খাটে বসে কৃষকদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব-অভিযোগের কাথ শোনেন। পূর্ণিয়ায় কৃষকদের সব সমস্যার জন্য মোদী সরকারকে দায়ী করেন রাহুল গান্ধী।

কৃষকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, কৃষকদের চারদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে। জমি কেড়ে নেওয়া হচ্ছে। সাধারণ কৃষকদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে আদানির মতো বড় শিল্পপতিদের উপহার হিসেবে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী।

মাথায় গামছা বেঁধে খাটে বসে কথা বললেন রাহুল

রাহুল গান্ধী অভিযোগ করেছেন কৃষকদের সার ও বীজের কথা উঠলেই চাপ দেওয়া হচ্ছে। তাদের টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বড় কাজটি করার চেষ্টা করেছিলেন, তিন কালা আইন এনে। সেই সময় কৃষকদের সব কিছুই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

রাহুল বলেন, সেই সময় দেশের সব কৃষক এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই সময় কৃষকরা প্রতিবাদ না করলে তাঁদের সব কিছু ধ্বংস হয়ে যেত বলেও মন্তব্য করেন রাহুল। ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ বলেন. তিনি মনে করেন কৃষকরা দেশের মেরুদণ্ড। কিন্তু কৃষকদের ঋণ মকুব না করে শিল্পপতিদের ঋণ মকুব করা হয়েছ।

একটা সময় বিহারের পূর্ণিয়া কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। বর্তমান পরিস্থিতিতে শক্তি জোরদার করতে পূর্ণিয়ায় রংভূমি মাঠে বড় সমাবেশ করতে চলেছে কংগ্রেস। উল্লেখ করা প্রয়োজন, সীমাঞ্চল বিহারের মুসলিম অধ্যুষিত এলাকা। পূর্ণিয়া ছাড়াও আরারিয়া, কাটিহার এ কিষাণগঞ্জ জেলা পূর্ণিয়া কমিশনারেটের অধীনে রয়েছে।

বিহার প্রদেশ কংগ্রেস সভাপতি অখিলেশপ্রসাদ সিং জানিয়েছেন, এদিন রাহুল গান্ধীর সমাবেশে বিহার মহাজোটের সহযোগী দল আরজেডি ও সিপিআইএমএলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস নেতা জানিয়েছেন, রাহুল গান্ধীর এই সমাবেশে জেডিইউ প্রধান নীতীশ কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি মহাজোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনডিএতে যোগ দিয়েছেন।

আগামী বৃহস্পতি ও শুক্রবার মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায় যাত্রা করবেন রাহুল গান্ধী। মালদহের সুজাপুর থেকে ফরাক্কা দিয়ে মুর্শিদাবাদে ঢুকবেন রাহুল গান্ধী। মুর্শিদাবাদের কান্দিতে রাত্রিবাস করবেন কংগ্রেস সাংসদ। পরের দিন তিনি খড়গ্রাম হয়ে বীরভূমে ঢুকবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+