'জোকারের মতো কথা বলেন রাহুল', কংগ্রেস সভাপতিকে আক্রমণে কেসিআর

রাহুলকে সরাসরি জোকার আখ্যা দিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরর রাও।

কমিশন খেতেই তেলাঙ্গানার সেচ প্রকল্পগুলি নতুন করে ডিজাইন করা হয়েছে। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে আক্রমণ করে তেলাঙ্গানায় ভোট প্রচারে এসে একথা জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর তার প্রেক্ষিতেই রাহুলকে সরাসরি জোকার আখ্যা দিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরর রাও।

জোকারের মতো কথা বলেন রাহুল, আক্রমণে কেসিআর

তেলাঙ্গানার ইলেন্ডু ও অন্য বেশ কয়েকটি জায়গায় ভোটের প্রচারে গিয়ে কেসিআর বলেছেন, রাজ্যের স্বার্থে সেচ প্রকল্পগুলিকে নতুন করে পরিকল্পনা করছে সরকার। কংগ্রেস নেতারা রাজ্যের কোনও কাজে আসেননি।

আর রাহুল গান্ধী সম্পর্কে কেসিআর বলেন, আমি জানি না ওনার বোধ-বুদ্ধি আছে কিনা। ভগবান ওনাকে সেটা দিয়েছে কিনা। তবে উনি একেবারে জোকারের মতো কথা বলেন। রাহুল আপনি আসুন আপনাকে আমি প্রকল্পগুলি দেখিয়ে দিচ্ছি। আপনার বাবা রাজীব ও ঠাকুমা ইন্দিরার নামে প্রকল্প রয়েছে। না জেনে বাজে মন্তব্য করবেন না।

তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির লড়াইয়েই এই নতুন রাজ্য তৈরি হয়েছে বলে দাবি করেছেন কেসিআর। সরকার কৃষক থেকে শুরু করে রাজ্যবাসীর জন্য নানা প্রকল্প হাতে নিয়েছে। তবে কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করছে বলেও অভিযোগ কেসিআর-এর।

প্রসঙ্গত, রাজ্যে প্রচারে এসে রাহুল অভিযোগ করেন, কেসিআর আসলে খাও কমিশন রাও। তিনি সেচ প্রকল্পগুলি নতুন পরিকল্পনা করেছেন যাতে তার পরিবার-আত্মীয় বর্গ ও কিছু ঠিকাদারের পকেট ভরতে পারেন। তার জবাবেই রাহুলকে পাল্টা আক্রমণ করেছেন কেসিআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+