'বন্ধু'দের স্বার্থে জনগণের পকেট খালি করছেন মোদী, কেন্দ্রের 'স্কিম'-কে তুলোধোনা রাহুল গান্ধীর

জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর কটাক্ষ, জনতার পকেট খালি করে 'বন্ধু'দের তা ফ্রি-তে দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। গত কয়েকদিন ধরে জ্বালানির মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে পরপর তোপ দেগে চলেছেন বিরোধীরা। সেই অস্ত্রে শান দিয়েই আক্রমণের ঝাঁজ আরও বাড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

'বন্ধুদের ফ্রিতে আপনাদের টাকা বিলিয়ে বেরাচ্ছেন মোদী'

'বন্ধুদের ফ্রিতে আপনাদের টাকা বিলিয়ে বেরাচ্ছেন মোদী'

তিনি টুইটে লিখেছেন, 'পেট্রোল পাম্পে আপনি যখন গাড়িতে তেল ভরতে যাবেন, তখন মিটারের দ্রুত বৃদ্ধি দেখে ভাববেন না যে অপরিশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে। বরং সেটা কিন্তু কমেছে। পেট্রোল এখন লিটারপিছু দাম ১০০ টাকা। আপনার পকেট খালি করে সেটি ফ্রিতে বন্ধুদের দিয়ে দেওয়ার কাজটা দারুণভাবে করছে মোদী সরকার।'

কেন্দ্রকে তুলোধোনা করেন রাহুল গান্ধী

কেন্দ্রকে তুলোধোনা করেন রাহুল গান্ধী

লিটারপিছু পেট্রোলের দাম দেশের বেশকয়েকটি জায়গায় সেঞ্চুরি পার করে দেওয়ার পর এই ভাষাতেই কেন্দ্রকে তুলোধোনা করেছেন রাহুল গান্ধী। এই নিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধিতে মানুষ গভীর সঙ্কটে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

কী কারণে জ্বালানির এতটা মূল্যবৃদ্ধি

কী কারণে জ্বালানির এতটা মূল্যবৃদ্ধি

যদিও পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার দাবি করেছেন যে, বেশি মুনাফা লাভের আশায় কম জ্বালানি উত্‍পাদন করেছে তেল প্রস্তুতকারক সংস্থাগুলি। সেই কারণেই জ্বালানির এতটা মূল্যবৃদ্ধি হয়েছে। পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধিতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে শামিল হয়েছে বিরোধী দলগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+