দেশে করোনায় আক্রান্ত ৫ লক্ষ, আত্মসমর্পণ করেছেন মোদী, ফের আক্রমণ রাহুল গান্ধীর
দেশে করোনায় আক্রান্ত ৫ লক্ষ, আত্মসমর্পণ করেছেন মোদী, ফের আক্রমণ রাহুল গান্ধীর
দেশে করোনা সংক্রমণ ৫ লাখ অতিক্রম করেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮,০০০ মানুষ। এখনও পর্যন্ত যা রেকর্ড বলে মনে করা হচ্ছে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকেই দুষলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী অবশেষে অত্মসমর্পণ করলেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ সরকার।

মোদীকে আক্রমণ রাহুলের
করোনা পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে লিখেছেন, করোনাকে জব্দ করার কোনও পরিকল্পনাই যে কেন্দ্রের কাছে নেই সেটা প্রমাণ হয়ে গিয়েছে এতোদিনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মসমর্পণ করেছেন। তিনি যে করোনাকে হারা ব্যর্থ সেটা বুঝিয়ে িদয়েছেন।

গোটা দেশে বাড়ছে সংক্রমণ
রাহুল গান্ধী টুইটে লিখেছেন, গোটা দেশে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন আইএমসিআরও করোনা মোকাবিলায় ব্যর্থ বলে জানিয়েছেন তিনি। যে নোডাল বডি করোনা মোকাবিলায় কাজ করছে গত দু সপ্তাহ ধরে তারা কোনও বৈঠক করেনি বলে অভিযোগ করেছেন রাহুল। ২ সপ্তাহ আগে শেষবার বৈঠক করেছিল আইসিএমআর।

৫ লাখ ছাড়াল আক্রান্ত
গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ অতিক্রম করেছে। মাত্র ৬ দিন আগেই করোনা সংক্রমণে ৪ লাখ অতিক্রম করেছিল ভারত। এতো অল্পসময়ের মধ্যে এক লাখের মাত্রা অতিক্রম করায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ হয়েছে গোটা দেশে। ১৮৫৫২ জন সংক্রামিত হয়েছেন একদিনে। এখনও পর্যন্ত যা রেকর্ড বলে জানানো হয়েছে।

শুরু হবে আনলক ২
করোনা এই চরম পরিস্থিতিতে আনলক ২ শুরু হচ্ছে গোটা দেশে। আরও একাধিক জিনিসে ছাড় দেওয়া শুরু হয়েছে। যদিও গুয়াহাটি আরও ১৪ দিনের লকডাউনের পথে হেঁটেছে। অন্যদিকে একাধিক রাজ্যে শপিং মল দোকান বাজার খুলে দেওয়া হয়েছে। যদিও ১২ অগস্ট পর্যন্ত ট্রেন চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলবে না আন্তর্জাতিক উড়ানও।












Click it and Unblock the Notifications