নিজের জন্য কোটি টাকার বিমান অথচ সেনার নেই বুলেট প্রুফ গাড়ি, মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর
নিজের জন্য কোটি টাকার বিমান অথচ সেনার নেই বুলেট প্রুফ গাড়ি, আক্রমণ রাহুল গান্ধীর
কোটি কোটি টাকা খরচ করে নিজের জন্য বিমান নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ জওয়ানদের জন্য বুলেট প্রুফ গাড়ি নেই। ফের মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন ৮৪০০ কোটি টাকা খরচ করে নিজের জন্য যুদ্ধ বিমান কিনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর জওয়ানদের সেনার ট্রাকে করে পাঠানো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়।

মোদীকে আক্রমণ রাহুলের
ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর জন্য যে নতুন বিমান এসেছে দেশে তাই নিয়ে আক্রমণ শানিয়েছেন তিনি। রাহুল গান্ধী অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ৮৪০০ কোটি টাকা খরচ করে নিজের জন্য বিশেষ বিমান নিয়ে আসছেন অথচ দেশের সেনা জওয়ানদের জন্য বুলেট প্রুফ গাড়ি নেই।

অরক্ষিত ভাবে রয়েছেন দেশের জওয়ানরা
দেশের সুরক্ষায় যাঁরা প্রাণ দেন তাঁদের সুরক্ষিত রাখার বন্দ্যোবস্ত নেই মোদী সরকারের কাছে। সেনা ট্রাকে করেই তাঁরা যাতায়াত করেন। পুলওয়ামা হামলার পরেও শিক্ষা হয়নি মোদী সরকারের। এখনও বুলেট প্রুফ গাড়ি সেনা বহিনীর জন্য করে উঠে পারেননি মোদী সরকার। এমনই অভিযোগ করেছেন রাহুল।

মোদীর বিশেষ বিমান
সম্প্রতি দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরের জন্য বিশেষ বিমান এসেছে ভারতে। মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান বিমানের মতোই অত্যাধুনিক সেই বিমান। তাতে কেবল মাত্র দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিই সফর করতে পারবেন। সেই বিমান কিনতে মোদী সরকার ৮৪০০ কোটি টাকা খরচ করেছে।

লাদাখ নিয়ে মোদীকে আক্রমণ
লাদাখ নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, মোদী সরকারের কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। চিন, নেপাল, পাকিস্তান তো রয়েইছে। মোদীর কারণেই লাদাখে আস্ফালন দেখাচ্ছে বেজিং। এমনই অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications