হাথরাস কাণ্ডে যোগীর টার্গেট জেনেও চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রকাশ্যে প্রশ্ন তুললেন রাহুল

হাথরাস কাণ্ডে যোগীর টার্গেট জেনেও চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রকাশ্যে প্রশ্ন তুললেন রাহুল

হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাঞ্জাবের পাতিয়ালায় সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বলেন, যোগী সরকারের টার্গেট জানার পরেই হাথরাস নিয়ে একটি কথাও বলছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত উল্লেখ্য হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে আটকে দেয় উত্তর প্রদেশ পুলিশ।

মোদীকে আক্রমণ রাহুলের

মোদীকে আক্রমণ রাহুলের

হাথরাস কাণ্ড নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন হাথরাসে নির্যাতিতার পরিবারকে টার্গেট করে চলেছে যোগী সরকার। সব জেনেও চুপ করে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি কথাও বলছেন না তিনি।

হাথরাসে পুলিসের ধাক্কা কী বললেন রাহুল

হাথরাসে পুলিসের ধাক্কা কী বললেন রাহুল

হাথরাসে নির্যাতিতার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানেই উত্তর প্রদেশ পুলিস তাঁদের পথ আটকায়। হেঁটে নির্যাতিতার বাড়িতে পৌঁছনোর চেষ্টা করলে সেখানেও বাধা দেওয়া হয়। এই নিয়ে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ রাহুল গান্ধীেক ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে রাহুল এদিন বলেন, গোটা দেশকেই মোদী সরকার ধাক্কা দিয়ে কোণে ঠেলে দিয়েছে। সেখানে আমাকে ধাক্কা দেওয়ার ঘটনা গুরুত্বহীন। দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তার জন্য এরকম ধাক্কা েখতে হলে খেয়ে নেব।

 হাথরাস নিয়ে সরব রাহুল

হাথরাস নিয়ে সরব রাহুল

রাহুল গান্ধী হাথরাসের ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, 'যাঁদের ঘরে কন্যাসন্তান রয়েছেন তাঁরা বুঝতে পারবেন কতটা নারকীয় ঘটনা ঘটেছে হাথরাসে। অপনার মেয়েকে ধর্ষণ করে খুন করার পর প্রশাসনের আধিকারিকরা এসে হুমকি দিলে কেমন মনে হবে। সেকারণেই আমি তাঁদের সঙ্গে দেখা করে আশ্বস্ত করতে চেয়েছিলাম তাঁরা যেন নিজেদের একলা না ভাবেন।'

হাথরাসে রাহুল-প্রিয়াঙ্কা

হাথরাসে রাহুল-প্রিয়াঙ্কা

প্রথম দিন হাথরাসে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে প্রবেশ করতে দেওয়া না হলেও পরের দিন আটকাতে পারেনি যোগী সরকার। শেষ পর্যন্ত নির্যাতিতার পরিবারের সঙ্গে রাহুলদের দেখা করার অনুমতি দিতে বাধ্য হয় উত্তর প্রদেশ পুলিস। যেদিন রাহুলদের আটকানো হয়েছিল হাথরাসে সেদিন তৃণমূল কংগ্রেস সাংসদদেরও আটকানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+