Rahul Gandhi: বর্ণগত আদমশুমারির প্রসঙ্গ তুলে মোদীকে তোপ রাহুল গান্ধীর
Rahul Gandhi: বুধবার কংগ্রেস নেতা রাহুল (Rahul Gandhi) গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং আরএসএস-এর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বর্ণগত আদমশুমারির বিরোধিতা করার অভিযোগ তোলেন। তিনি দাবি করেছেন, বিজেপি (BJP) ও আরএসএস দেশের জনসংখ্যা এবং সম্পদে সংখ্যালঘুদের প্রকৃত অংশ প্রকাশ করতে চায় না।
এদিন লোকসভার এলওপি এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, "আমরা তেলেঙ্গানায় বর্ণগত আদমশুমারির একটি বিপ্লবী পদক্ষেপ নিয়েছি। এর কয়েক মাস আগে, আমি সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেছিলাম যে, আমাদের দেশে বর্ণগত আদমশুমারি করা উচিত কিনা।"

তিনি আরও বলেন, "আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম যে, এই দেশে কার কী অংশ আছে এবং এই দেশটি কি আদিবাসী, দলিত এবং পিছিয়ে পড়া সম্প্রদায়গুলিকে সত্যিই সম্মান করে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস স্পষ্টতই বর্ণগত আদমশুমারি প্রত্যাখ্যান করেছেন। কারণ তাঁরা এই দেশে সংখ্যালঘুদের অংশ প্রকাশ করতে চায় না। আমি তাঁকে বলেছিলাম যে, আমরা আপনার সামনেই সংসদে বর্ণগত আদমশুমারি আইন পাস করব।"
জেনে রাখা ভালো, ১৮৮১ সালে ভারতে প্রথম আদমশুমারিতে জাতি সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। ১৯৩১ থেকে ১৯৪১ পর্যন্ত জাতি-ভিত্তিক তথ্য সংগ্রহ করা হয়েছিল, কিন্তু প্রকাশ করা হয়নি। ইউপিএ সরকার ২০১১ সালে এসইবিসি (SEBC) পরিচালনা করেছিল, যা ১৯৩১ সালের পর প্রথম জাতি-ভিত্তিক আদমশুমারি ছিল।
প্রসঙ্গত, আমেদাবাদে (Ahmedabad) শুরু হয়েছে কংগ্রেসের অধিবেশন। উদ্বোধনী ভাষণে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। টেনে আনা হয় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও। বুধবার থেকে গুজরাতে সবরমতী নদীর তীরে কংগ্রেসের এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের থিম 'ন্যায়পথ: সঙ্কল্প, সমর্পণ ও সংঘর্ষ' ৷ এর আগে গতকালই এখানে কংগ্রেসের বর্ধিত কার্যকরী কমিটির বৈঠক হয়।












Click it and Unblock the Notifications